ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বন্যাদুর্গতদের জন্য গুইমারায় এক টাকায় বাজার


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৭-৯-২০২৪ দুপুর ৩:৪৫

বন্যাদুর্গতদের জন্য খাগড়াছড়ির গুইমারায় এক টাকায় বাজার নিয়ে নিম্নআয়ের মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় গুইমারা কলেজ মাঠে গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে সারাদেশে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের জন্য চাপিয়ে দেয়া ত্রাণের বিপরীতে একটি অভিনব বাজার পরিচালনা করে থাকে, যার নাম 'এক টাকায় বাজার'-এর উদ্দেশ্য বলে জানায় বিদ্যানন্দ ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুইমারা ২৪ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। প্রধান অতিথি বলেন, বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষগুলোর পাশে দাঁড়ানোর প্রয়াসকে সাধুবাদ জানান খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার।

এ সময় পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকলকে শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। 

এতে উপস্থিত ছিলেন- গুইমারা সেনা রিজিয়নের জিটুআই মেজর মিয়ান সাইফুল ইসলাম পিএসসি, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি,জি, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ হাসান মাহমুদ, এসপিপি, পিএসসি, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো. জামাল উদ্দিন, সমন্বয়ক মোবারক হোসেনসহ সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ।

বিদ্যানন্দ ফাউন্ডেশন জানায়, প্রথাগত ত্রাণের বিপরীতে ব্রানপণ্য দিয়ে বাজার বসানো হয়, যেখান থেকে মানুষ তাদের পছন্দ অনুযায়ী পণ্য বাছাই করে নিতে পারেন। ফলে যার যে পণ্য দরকার তিনি সে পণ্য বাছাই করতে পারেন। মানুষ হিসেবে মানুষের মর্যাদা নিশ্চিত হয়। পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষদেরও যে বাছাই করে নেয়ার অধিকার আছে, সেটি প্রতিষ্ঠিত হয়।

সাম্প্রতিক পাহাড়ি পন্যায় খাগড়াছড়ি জেলার জনসাধারণের ক্ষয়ক্ষতি বিবেচনায় নিয়ে  মঙ্গলবার সকাল ১০টায় গুইমারা কলেজ মাঠে একটি ‘১ টাকায় বাজার’ অনুষ্ঠিত হয়। গুইমারা সেনা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে এই আয়োজন করে। বাজারে প্রতিটি পণ্যের দাম থাকবে মাত্র ১ টাকা। প্রায় ১৯ ধরনের পণ্যের মধ্যে থেকে বাছাই করে অনধিক ৭টি পণ্য বাছাই করে নিতে পারবেন, যার বাজারমূল্য আনুমানিক প্রায় ১ হাজার টাকা। মোট ৫০০ পরিবারকে এই সুবিধার আওতায় আনা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

গুইমারা, মাটিরাঙ্গা, মানিকছড়ি, রামগড় ও লক্ষ্মীছড়ির বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ঘরে ঘরে গিয়ে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকরা উপকারভোগীদের মাঝে টোকেন বিতরণ করেন। বাছাইয়ের ক্ষেত্রে নারী, দিনমজুর, কৃষক ও বিধবাদের অগ্রাধিকার দেয়া হয়। গুইমারা সদর বাদে অন্যান্য এলাকা থেকে আসা-যাওয়ার জন্য 'ফ্রি গাড়ি’ সার্ভিস দেয়া হয়। বাজারের পাশপাশি ১০টি পরিবারে পুনর্বাসনসামগ্রী তুলে দেয়া হয়।

এমএসএম / জামান

অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত