ধামইরহাটে জেসি বান্ধব গ্রীন স্কুল ঘোষণা ও অগ্রগতি উদযাপন
নওগাঁর ধামইরহাটে লিঙ্গ সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি (জেসি) বান্ধব গ্রীন স্কুল ঘোষণা ও অগ্রগতি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেসিবান্ধব গ্রীন স্কুল কমিটির বাস্তবায়নে ও ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির সহযোগিতায় ভেড়ম উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান।
জেসি গ্রীন স্কুল সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার মানুয়েল হাঁসদা এবং অগ্রগতি সম্পর্কে আলোচনায় অংশ নেয় স্কুল ব্রিগেড কমিটির সভাপতি দশম শ্রেণির শিক্ষার্থী শুভ চন্দ্র বর্মণ। এ সময় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে অগ্নির্বাপণ ও ভূমিকম্প সম্পর্কিত বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগাম অফিসার ডেভিড সাংমা, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী, ইউপি সদস্য তাজনুর বেগম, ফায়ার সার্ভিসের লিডার শাকির আলম প্রমুখ।
জেসি বান্ধব গ্রীন স্কুল হলো এমন একটি স্কুল, যা শক্তি, পরিবেশগত সম্পদ এবং অর্থ সঞ্চয় করার সময় পরিষ্কার স্বাস্থ্যকর প্রতিরক্ষামূলক সবুজ পরিবেশ তৈরি করে।
এমএসএম / জামান
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান