ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দিল্লির মসনদ ছাড়লেন কেজরিওয়াল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২৪ বিকাল ৬:১১

ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রীর মসনদ ছাড়লেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার বিকালে তিনি পদত্যাগ করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বিকালে কেজরিওয়াল লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সঙ্গে তার বাসভবনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেওয়ার জন্য দেখা করেন। সেখানে তার উত্তরসূরি অর্থাৎ দিল্লির পরবর্তী ‍মুখ্যমন্ত্রী অতীশি এবং সাবেক উপ-মুখ্যমন্ত্রীও ছিলেন।

এর আগে কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (এএপি) জানিয়েছে, দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন অতীশি মারলেনা। এদিন এক বৈঠকে এএপি’র জাতীয় আহ্বায়ক অতীশির নাম প্রস্তাব করেন এবং তার এই প্রস্তাবে পার্টির সব বিধায়ক উঠে দাঁড়িয়ে সমর্থন জানান এবং তাকে আইনসভা দলের নেতা নির্বাচিত করা হয়।

আগামী ফেব্রুয়ারিতে দিল্লির বিধাসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আছে। তার আগে পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন অতীশি। যদিও কেজিওয়াল আগাম নির্বাচনের আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, দীর্ঘ ছয় মাস কারাভোগ শেষে কারামুক্তির মাত্র দুদিন পর মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অরবিন্দ কেজরিওয়াল। স্থানীয় সময় রোববার বিকালে দিল্লিতে আয়োজিত দলীয় এক অনুষ্ঠানে কেজরিওয়াল এ ঘোষণা দেন।

T.A.S / T.A.S

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি