ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রস্তুত ইরান : প্রেসিডেন্ট মাসুদ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২৪ বিকাল ৬:১৭

মাসুদ পেজেশকিয়ান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে এবং সহযোগিতা বাড়াতে ইচ্ছুক ইরান। সোমবার ইরানের রাজধানী তেহরানে সাংবাদিকদের এমনটা বলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জুলাইয়ের শেষের দিকে দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই এ মন্তব্য করেন পেজেশকিয়ান।

২০২৩ সালে ইরান সদস্য রাষ্ট্র হিসেবে সাংহাই সহযোগিতা সংস্থায় যোগ দিয়েছিল। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ব্রিকসের পূর্ণ সদস্য পদও অর্জন করেছে দেশটি। চীন-ইরান সম্পর্কের সম্ভাবনাকে কিভাবে দেখছেন, এমন প্রশ্নে পেজেশকিয়ান চীনের সফল মধ্যস্থতার প্রশংসা করেন, যা ইরান ও সৌদি আরবের মধ্যে পুনর্মিলন ঘটিয়েছিল।

প্রেসিডেন্ট মাসুদ বলেন, ইরান সব সময় চীনের সঙ্গে সুসম্পর্ক রেখেছে। ইরান-সৌদি বিরোধ সমাধানে চীনা মধ্যস্থতা আঞ্চলিক সম্প্রীতির একটি বড় পদক্ষেপ বলেও জানান তিনি।

মাসুদ বলেন, ইরান চীনের একটি ব্যাপক কৌশলগত অংশীদার এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে এবং প্রাসঙ্গিক চুক্তি বাস্তবায়নে কাজ করবে তার দেশ।

পেজেশকিয়ান ইসরায়েলকে তেহরানে হামাসের সাবেক রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার মাধ্যমে সংঘাতে টেনে আনার এবং আঞ্চলিক শান্তি নষ্ট করার অপচেষ্টার অভিযোগ তোলেন। ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যা সংঘটনের জন্য ইসরায়েলের নিন্দাও করেছেন ইরানের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে পেজেশকিয়ান উল্লেখ করেছেন, ইরান যুদ্ধের পরিবর্তে শান্তি চায় এবং পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা দেশটির নেই।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের প্রতি শত্রুতা ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে কি না, তার ওপর মার্কিন-ইরান সম্পর্কের উন্নতি নির্ভর করছে। ইরান বহুপক্ষীয় কাঠামোর মধ্যে চীনের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে প্রস্তুত রয়েছে বলেও জানান পেজেশকিয়ান।

সূত্র : সিজিটিএন

T.A.S / T.A.S

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি