স্বৈরাচার সরকার নানা অপকর্ম করে পালিয়েছে-রফিকুল ইসলাম খান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, স্বৈরাচার সরকার হত্যা,খুন, গুম, লুটপাটসহ নানা অপকর্ম করে দেশ থেকে পালিয়ে গেছে। হাসিনা সরকার জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছিল আর আল্লাহ সেই হাসিনাকে দেশ থেকে বিদায় করে দিয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় সিরাজগঞ্জের রায়গঞ্জের বারইভাগ বিলচান্দি হাফিজিয়া মাদ্রাসা মাঠ চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ নজরুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী'র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম,রায়গঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আবুল কালাম বিশ্বাস, সেক্রেটারি মো. খোরশেদ আলম, সিরাজগঞ্জ সদর উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান, সাবেক রায়গঞ্জ পৌর মেয়র মোশাররফ হোসেন আকন্দ, সিরাজগঞ্জ শহর কর্মপরিষদ সদস্য মুফতি আলী আজগর, সাবেক ছাত্রনেতা গোলাম আজম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামরুল ইসলাম, সেক্রেটারি সুমন আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে ঢাকায় নিহত শহীদ নজরুল ইসলামের পরিবারের নিকট নগদ অর্থ প্রদান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়।
এমএসএম / এমএসএম
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফুলছড়িতে বিএনপির মিছিল-সমাবেশ
লালপুরে ইমো হ্যাকার ও মাদক ব্যবসায়ীসহ ৩ জন আটক, ২ মোটরসাইকেল জব্দ
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ওসির বিরুদ্ধে মামলা না নেওয়া অভিযোগ
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার