নাঙ্গলকোট বাঙ্গড্ডায় ছাত্র-জনতার বিক্ষোভের সংঘর্ষে আহত-২০
কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা বাজারে ছাত্র-জনতার আয়োজনে দুর্নীতি বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু করে বাজারের প্রধান সড়ক হয়ে ইউনিয়ন পরিষদ এলাকায় গেলে বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলামের সমর্থক ও ছাত্র-জনতা উভয় পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়।
এসময় উভয় পক্ষের ২০জন আহত হয়েছে বলে জানা যায়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন স্থানীয় মোবারক হোসেন, ফারুক হোসেন কুতুব, গিয়াস উদ্দিন, ফারুক, মহিন উদ্দিন মজুমদার, সাইফুল ইসলাম সুফল, শাহপরান হৃদয়, তাহসিন মজুমদার, রিয়াজ মোল্লা, শাহ নেওয়াজ।
এবিষয়ে বিক্ষোভকারী মোবারক হোসেন, ফারুক হোসেন কুতুব ও গিয়াস উদ্দিন বলেন, আমরা ছাত্র-জনতার ব্যানারে বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিভিন্ন দুর্নীতি ও পরিষদে চেয়ারম্যান কর্তৃক মাদক, নারী ও অস্ত্র রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করি। আমরা মিছিল নিয়ে ইসলামী ব্যাংক সড়কে গেলে চেয়ারম্যান সমর্থক কয়েক শ’ লোক পিস্তল, ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমাদের অন্তত ১০ জনকে আহত করে। আহতরা হলেন, কাদবা গ্রামের ফয়সাল (২৮), হৃদয় (২৪), সজিব (২০), নুরপুর গ্রামের মনজুরুল হক (৩০), হানিফ (২৭), বেরি গ্রামের বাদশা (২৫) বাঙ্গড্ডা গ্রামের ফাহাদ মোল্লা (১৯) সহ ১০জন। আমরা প্রশাসনের কাছে এ দুর্নীতিবাজ চেয়ারম্যানের দৃষ্টান্ত মূলক শাস্তি ও দ্রুত অপসারণের দাবি জানাই।
বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, কাদবা গ্রামের প্রবাসী কামাল হোসেনের নেতৃত্বে ৪-৫ শ’ অনুসারী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ইউনিয়ন পরিষদ এলাকায় এসে লুটপাটের চেষ্টা চালায়। এসময় এলাকার লোকজন খবর পেয়ে তাদের হাত থেকে পরিষদকে রক্ষা করে। তাদের হামলায় আমাদের ৮-১০জন আহত হয়।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ.কে ফজলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, এবং পরিস্থিতি শান্ত করে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান