ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পেট্রোল-কেরোসিনসহ চার ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২৪ দুপুর ১১:৩২

পেট্রোল-কেরোসিনসহ চার ধরনের জ্বালানি তেলের দাম কমেছে পাকিস্তানে। দেশটির কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে রোববার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতির তথ্য অনুযায়ী, পেট্রোলের নতুন দাম লিটারপ্রতি ২৫৯ দশমিক ১০ রুপি থেকে ২৪৯ দশমিক ১০ রুপি এবং হাই স্পিড ডিজেল লিটারপ্রতি ২৬২ দশমিক ৭৫ রুপি থেকে ২৫৯ দশমিক ৬৯ রুপি করা হয়েছে। অর্থাৎ এই দুই তেলের দাম প্রতি লিটারে কমেছে যথাক্রমে ১০ এবং ১৩ দশমিক ০৬ রুপি। 

এছাড়া কেরোসিনের দাম লিটারপ্রতি ১৬৯ দশমিক ৬২ রুপি থেকে ১৫৮ দশমিক ৪৭ রুপি এবং লাইট ডিজেলের দাম লিটারপ্রতি ১৫৪ দশমিক ০৫ রুপি থেকে ১৪১ দশমিক ৯৩ রুপি করা হয়েছে। অর্থাৎ এই দুই তেলের দাম প্রতি লিটারে কমেছে যথাক্রমে ১১ দশমিক ১৫ এবং ১২ দশমিক ১২ রুপি।

আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে তেল এবং গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ৪ ধরনের জ্বালানি তেলের মূল্যহ্রাসের সিদ্ধান্ত নিয়েছে। ওইদিন মধ্যরাতের পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। আগামী ১৫ দিন এই মূল্য দেশজুড়ে বলবৎ থাকবে। ১৫ দিন পর আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণ করা হবে।” এই নিয়ে গত দু’মাসে চারবার জ্বালানি তেলের মূল্য কমল পাকিস্তানে।

T.A.S / T.A.S

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি