ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

শোভাযাত্রা নিয়ে খুলনা বিভাগীয় সমাবেশে অধ্যক্ষ সোহরাব উদ্দিন


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৮-৯-২০২৪ দুপুর ১:৫৯

বিএনপির আহ্বানে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে খুলনা বিভাগীয় সমাবেশে সোনাডাঙ্গা থেকে কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন শোভাযাত্রা নিয়ে শিববাড়ী মোড়সংলগ্ন সমাবেশস্থলে পৌঁছান।

এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক এ কে বিশ্বাস বাবু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামিম উল হাসান অপু, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বিসহ কুষ্টিয়া জেলার বিভিন্ন ইউনিট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

তীব্র রোদ উপেক্ষা করে মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করেন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর আগে কুষ্টিয়া থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে সোনাডাঙ্গা পৌঁছান নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা