দিনাজপুরের নবাগত পুলিশের সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
দিনাজপুরের নবাগত পুলিশ সুপার নাজমুল হাসানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসি বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ আলম শাহীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরিচিতি অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের বক্তব্য গুরুত্বসহকারে শোনেন ও বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. আনোয়ার হোসেন, দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুনসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর পরিবর্তিত পরিস্থিতিতে আগের পুলিশ সুপার বদলি হওয়ায় গত ৭ সেপ্টেম্বর নাজমুল হাসান দিনাজপুরের নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
এমএসএম / জামান
খালিয়াজুরীতে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারী আটক
সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা
চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন
বেনাপোলে নিন্মমানের ফুড সাপ্লিমেন্ট আমদানি: রফাদফায় খালাস চেষ্টা
বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির মচ্ছব,রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা
গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ
পূর্ব-সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে ১০ জেলে আটক, কাঁকড়াসহ নৌকা জব্দ
দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল ১ আগস্ট, সভাপতি-সম্পাদক পদে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা
জন্মভূমি টানে ৪দশক পর পাকিস্তান থেকে ফিরলেন নুরু মিয়া কাজী
মুকসুদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
শেরপুরে নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার