ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষকের বদলির দাবিতে হাতীবান্ধায় মানববন্ধন


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৯-২০২৪ দুপুর ৩:২৭
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ডাক্তারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমিন আক্তারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুনীর্তির অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় অভিভাবকগণ। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে স্কুলের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে স্থানীয় অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন- নুরুজ্জামান, নূরনবী, শরিফউদ্দিন, রাবিউল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীর্ঘ ১৫ বছর ধরে এই স্কুলে রয়েছেন। নাজমিন নাহার অত্র বিদ্যালয়ে দায়িত্ব পালনকালে শিক্ষার গুণগতমান যেমন হয়নি, ঠিক তেমনি ব্যক্তিগত লোকজন দিয়ে বিদ্যালয় পরিচালনা করায় স্লিপের টাকা দিয়ে উল্লেখযোগ্য তেমন কোনো কাজ করা হয়নি।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমিন আক্তার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিদিন স্কুলে সকাল ৯টায় এসে বিকেল সোয়া ৪টায় বের হই। কয়েকজন অভিভাবক স্কুলের জমি নিয়ে বিরোধের কারণে আমার বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করেন।
 
হাতীবান্ধা সহকারী শিক্ষা অফিসার বেলাল হোসেন বলেন, মানববন্ধনের বিষয়টি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির