মোটরসাইকেল চুরি করতে গিয়ে খাগড়াছড়িতে গণপিটুনিতে যুবক নিহত
খাগড়াছড়িতে মোটরসাইকেল চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪টার পর খাগড়াছড়ির ৬নং সদরস্থ নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের মো. মামুন (৩০) খাগড়াছড়ি সদরের শালবন মধ্যপাড়ার মৃত নূর নবীর ছেলে বলে সূত্র জানায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর ৪টার পর স্থানীয় এক ব্যক্তির মোটরসাইকেল চুরি করতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রিপল বাপ্পীর বক্তব্যের জন্য মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান, মোটরসাইকেল চুরি করে পালানোর সময় বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগে ওই যুবকের। হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু ঘটে। তবে গণপিটুনির বিষয়টি জানা নেই বলে জানান তিনি।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন