‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর জরুরি’: কানাডা বিএনপি নেতা হুমায়ুন পাটোয়ারী
কানাডা বিএনপি নেতা এসএম হুমায়ুন পাটোয়ারী বলেছেন, ‘২৪-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন অর্থাৎ বিপ্লব-পরবর্তী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর অত্যন্ত জরুরি। এটি দেশের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে এবং জনগণের আস্থা অর্জনে সাহায্য করে, যা দীর্ঘমেয়াদী শান্তি ও উন্নয়নের ভিত্তি তৈরি করে। তিনি আরও বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, যাতে করে নির্বাচন বানচাল হয়। অপরদিকে বিএনপির বিরুদ্ধে যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তা রুখে দিতে বিএনপির মিডিয়া সেলকে আরও শক্তিশালী করতে হবে। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, গণতান্ত্রিক রীতিনীতি ও চর্চা থাকা দরকার, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারবে।
গতকাল, শুক্রবার, রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘জুলাই-পরবর্তী রাজনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ পথচলা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন স্কুল অব লিডারশিপের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। স্কুল অব লিডারশিপের জয়েন্ট সেক্রেটারি ডা. গোলাম কাদের চৌধুরী নোবেলের সভাপতিত্বে এবং ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম মুনীরের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট গোলাম রাব্বানী নয়ন।
বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, পাকিস্তান কনস্যুলার কামরান ডাঙ্গাল, সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন, বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, চাঁদপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. পেয়ার আহমেদ, স্কুল অব লিডারশিপের কোষাধ্যক্ষ বিপু চৌধুরী, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ফায়েজ কায়সার, এক্সিকিউটিভ মেম্বার ব্যারিস্টার ফিরোজ হোসাইন, লেবার কোর্টের মেম্বার তৌহিদুর রহমান এবং মেজর (অব.) সারোয়ার হোসাইন। স্বাগত বক্তব্য দেন স্কুল অব লিডারশিপের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ফায়েজ কায়সার।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংল্যান্ডের নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের এবং স্কুল অব লিডারশিপের যুক্তরাজ্যের কনভেনার প্রফেসর ড. আলিয়ার হোসেন। প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই চলছে। তিনি হুঁশিয়ারি দেন যে যদি কৃতিত্ব নিয়ে লড়াই চলে, তাহলে এ দেশ এগোতে পারবে না। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর প্রকৃত মুক্তিযোদ্ধারা যার যার কাজে ফিরে গেছেন, তারা কৃতিত্ব নিয়ে লড়াই করেননি।
এমএসএম / এমএসএম
সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা