চসিকের সিইওকে সরাতে মেয়রের ডিও লেটার
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে অন্যত্র বদলির অনুরোধ জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে আধা সরকারী পত্র (ডিও লেটার) পাঠিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। গত ৩০ জুন ডিও পত্র নং-৪৬.১১.১৬০০.০০১.১৬.০৩০.২৫-১২ স্মারকে এই পত্র পাঠনো হয়েছে এবং ১ জুলাই সচিবালয়ে তা গৃহিত হয়েছে বলে বিশ্বস্ত একাধিক সূত্র নিশ্চিত করেছে।
পত্রে বলা হয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, যুগ্মসচিব (পরিচিতি নং-১৫১৫৭) বর্তমানে তার দায়িত্ব পালন করছেন। তবে সামগ্রিক প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা ও গতি সুনিশ্চিতকরণের লক্ষ্যে তাকে বর্তমান পদ থেকে বদলি করা প্রয়োজন। তার বিরুদ্ধে কিছুদিন পরপর বিভিন্ন পত্রিকায় দুর্নীতির সংবাদ প্রচার হওয়ায় এবং বিভিন্ন ধরণের দুর্নীতি অভিযোগ উঠায় সর্ব পর্যায়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তার দুর্নীতি বিষয়ে তদন্ত শুরু করেছে। যা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রমে প্রভাব পড়ছে প্রতিনিয়ত।
চট্টগ্রাম নগরের উন্নয়ন কার্যক্রম, জনসেবামূলক উদ্যোগ এবং মেয়র ও অন্যান্য সংস্থার সাথে সমন্বয় রক্ষার্থে একজন দক্ষ, উদ্ভাবনী ও প্রশাসনিক দৃষ্টিভঙ্গিতে সমৃদ্ধ কর্মকর্তার প্রয়োজন। বর্তমান প্রেক্ষাপটে, শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের স্থলে অন্য একজন উপযুক্ত ও অভিজ্ঞ কর্মকর্তাকে নিয়োগ দিলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যক্রম আরও গতিশীল হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২