জাতিগত স্বীকৃতিসহ ৮ দফা বাস্তবায়নের দাবিতে উত্তাল পাহাড়
বিক্ষোভ মিছিল সমাবেশ করে জাতিগত স্বীকৃতিসহ ৮ দফা দাবি বাস্তবায়নে উত্তাল হয়ে উঠেছে পাহাড়। বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলাল ১১টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজের সামনে থেকে হাজার হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে ব্যানার, প্ল্যাকার্ড ও পতাকা নিয়ে বিক্ষোভ করে ‘সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন’-এ অংশগ্রহণকারীরা।
বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গি স্কোয়ার, শাপলা চত্বর, আদালত সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় সড়ক হয়ে চেঙ্গি স্কোয়ার এসে সমাবেশ করে। ফুটন্ত চাকমার সভাপতিত্বে ও বিকাশ চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- রিপুল চাকমা, ক্যাচিংনু মারমা, প্রবন চাকমা, কৃপায়ণ ত্রিপুরা, মংসানু মারমা প্রমুখ।
বক্তারা বলেন, জুম্ম জণগণের ভাগ্রোন্নয়নে লড়াই চলবে। পার্বত্য চট্টগ্রাম অঘোষিত কারাগার। এখানে আন্দোলনের মাধ্যমে সে তালা ভাঙা হবে। স্ব-স্ব জাতিকে অধিকারসহ আধিবাসী স্বীকৃতি দেয়ার দাবি জানিয়ে স্বাধীনভাবে পাহাড়ের মানুষ বাঁচতে চায় বলে জানান বক্তারা।
বক্তারা আরো বলেন, তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করা হলে তিনি প্রতিনিধি দলকে বাঙালি হয়ে যাওয়ার কথা বলেছিলেন। সেই থেকে জাতিগত বৈষম্য সৃষ্টি হয়। শুরু হয় রক্তক্ষরণ আর দীর্ঘ সংঘাতের। একপর্যায়ে শেখ হাসিনার সরকারের সাথে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলেও পাহাড়ে এখনো শান্তি ফেরেনি।
ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন হলেও তার কার্যকর কোনো সমাধান আসেনি, বরং এতে অবিশ্বাস বেড়েছে বলে দাবি বক্তাদের। একই সাথে সমাবেশ থেকে বিগতদিনের নানা দিক তুলে ধরে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, চুক্তির দীর্ঘ সময়ে যে বিরোধ ও জাতিগত বৈষম্য তৈরি হয়েছে, তা অচিরেই সমাধানের দাবি তাদের।
এছাড়াও পার্বত্য চট্টগ্রামে মনগড়াভাবে জেলা পরিষদ গঠন করা হলে তিন পার্বত্য জেলা পরিষদ ঘেরাও করার হুঁশিয়ারি দিয়ে স্থানীয়দের অগ্রাধিকার দিয়ে ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচনের দাবি করেন তারা। অন্যথায় পার্বত্যঞ্চলে কঠোর কর্মসূচির কথা জানান বক্তারা।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নসহ নীতি অনুসরণ করে রাজনৈতিকভাবে সমাধান করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যদিয়ে সমাধান না হলে দুর্বার আন্দোলন করা হবে বলেও হুঁশিয়ারি জানান বক্তারা।
‘পার্বত্য চট্টগ্রাম গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত, রাষ্ট্র সংস্কারে আদিবাসীদের মূল্যায়ন, স্ব-স্ব জাতিসত্তার স্বীকৃতিসহ আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদানসহ ৮ দফা দাবি পূরণ’-এর দাবিতে মার্চ ফর আইডেন্টিটি শীর্ষক কর্মসূচি পালন করে সংগঠনটি।
এমএসএম / জামান
অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা