ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝিনাইদহ ইটভাটা মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, কমিটি গঠন


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১৮-৯-২০২৪ দুপুর ৪:১৮

ঝিনাইদহ ইটভাটা মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় কমিটি গঠন করা হয়। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে সংগঠনটির এ সভা ও কমিটি গঠন করা হয়।

সভায় ইটভাটা মালিক সমিতির সভাপতি অ্যাড. এমএ মজিদ, সহ-সভাপতি রহুল কুদ্দুস, মোয়াজ্জেম হোসেন, খলিলুর রহমান, উসমান আলীসহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। সাথে ইটভাটা ব্যবসায় কয়লা সিন্ডিকেট রোধ, অযথা হয়রানি, লাইসেন্সপ্রাপ্তি ও নবায়নে হয়রানি বন্ধের আহ্বান জানান।

ইটভাটা মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে সকলের সম্মতিক্রমে অ্যাডভোকেট এমএ মজিদকে সভাপতি ও রুহুল কুদ্দুসকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এমএসএম / জামান

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা