এক দফা দাবিতে রাঙামাটিতে নার্সদের বিক্ষোভ
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে নন-নার্স কর্মকর্তাদের অপসারণ করে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন রাঙামাটি সদর হাসপাতালের নার্সরা। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি নার্সিং ইনস্টিটিউটের ব্যানারে সদর হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নার্সদের বদলিসংক্রান্ত জটিলতা নিরসন এবং বদলি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত সিন্ডিকেট নিয়ে কথা বলতে গেলে মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের সঙ্গে অপেশাদারিত্বসুলভ আচরণ করেন। নার্সিং মহাপরিচালক নার্স ও নার্সিং পেশাকে নিয়ে মারাত্বকভাবে হেয়প্রতিপন্ন করেছেন। নার্সিং ও মিডওয়াফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়ে নার্সদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই অনতিবিলম্বে তার এই বক্তব্যের জন্য তাকে অবশ্যই সমগ্র নার্সের কাছে ক্ষমা চাইতে হবে।
তারা আরো বলেন, আগে এই দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হলেও ১২ সেপ্টেম্বর পুনরায় একজন নন-নার্স প্রশাসনিক কর্মকর্তাকে রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে, যা নার্সদের ক্ষোভ আরো বাড়িয়ে দিয়েছে। অভিলম্বে মাকসুদা নূরকে মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করতে হবে এবং নার্সিংয়ের মহাপরিচালকসহ সকল পদে নার্সদের পদায়ন করতে হবে।।
এতে রাঙামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মিটু তালুকদারের সঞ্চালনা ও রাঙামাটি নার্সিং ইনস্টাক্টর ইনচার্জ সিমা মণ্ডলের নেতৃত্বে উপস্থিত ছিলেন- সিনিয়র স্টাফ নার্স শুভরা রানী বডুয়া, পাবলিক হেলথ নার্স বিভামস্ত্রি দেওয়ান, নার্সিং শিক্ষার্থী সাজিদ আহমেদ, আব্দুল্লাহ তালুকদার, রিয়া দে, আনোয়ারা বেগমসহ রাঙামাটি নার্সিং ইনস্টিটিউটের সকল শিক্ষক-শিক্ষার্থী, জেনারেল হাসপাতালের স্টাফ, স্টাফ নার্স, সুপারভাইজার ও ডিপিএইচএনবৃন্দ।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন