ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সলঙ্গায় পেট্রোবাংলার চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৮-৯-২০২৪ বিকাল ৫:৫

সিরাজগঞ্জের সলঙ্গায় ফ্যাসিস্ট সরকারের দোসর পেট্রোবাংলার স্বৈরাচারী ও দুর্নীতিবাজ চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন গ্যাস ট্রান্সমিশন কম্পানি লিমিটেডের (জিটিসিএল) কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তারা গ্যাস সরবরাহের চুরির অংশ সিস্টেম লসের নামে অন্যায়ভাবে জিটিসিএলের ওপর চাপিয়ে দেয়া সিদ্ধান্ত জরুরিভিত্তিতে বাতিলের দাবি জানান। বুধবার (১৮ সেপ্টেম্বর) সলঙ্গার জিটিসিএল হাটিকুমরুল আঞ্চলিক পেট্রোবাংলা কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি থেকে তারা এ দাবি জানান।

মানববন্ধনে সহ-ব্যবস্থাপক এসএম হুমায়ন কবির বলেন, পেট্রোবাংলার চেয়ারম্যানের স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কারণে জাতীয় গ্যাস গ্রিড পরিচালনাকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা জিটিসিএল বৈষম্যের কশাঘাতে ধ্বংসের মুখোমুখি।

আতিকুর রহমান বলেন, জনেন্দ্র নাথ সরকার অসদুদ্দেশ্যে নিজ উদ্যোগে মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কারিগরি ও সিস্টেম লসের নামে গ্যাস চুরির দায় বেশিরভাগ জিটিসিএলের ওপর চাপিয়ে দিয়েছেন। ফলে আর্থিক লাভে থাকা কোম্পানিটি বিপুল ক্ষতিতে পড়েছে। এই ক্ষতির ধারা অব্যাহত থাকায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জিটিসিএল আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।

মানববন্ধনে কর্মকর্তারা আরো বলেন, পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় কম্পানির সঞ্চালন পাইপলাইনগুলো পূর্ণ সক্ষমতায় ব্যবহৃত হচ্ছে না। পেট্রোবাংলার চেয়ারম্যানের অতি উৎসাহ এবং ব্যক্তিগত স্বার্থে অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত প্রকল্প গ্রহণের ফলে প্রতিষ্ঠানটি লসে জর্জরিত। এ ছাড়া অপ্রয়োজনীয়, অপরিকল্পিত প্রকল্প গ্রহণ বন্ধ করাসহ বৈষম্যমূলক অর্গানোগ্রাম দ্রুত সংস্কারের মাধ্যমে আন্ত ক্যাডার বৈষম্য দূর করে কম্পানিতে সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

এমএসএম / জামান

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ

কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার

পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন

রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার

কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়

এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩

মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ

আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা

দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

লাকসামে নওয়াব ফয়েজুন্নেচ্ছা চৌধুরানী ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত