ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

অডিটরদের কর্মবিরতি

জমা পড়ে আছে ফাইল, কাজ করছেন না অডিটররা


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৮-৯-২০২৪ বিকাল ৫:৮

জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা হিসাবরক্ষণ অফিসে বিভিন্ন দপ্তরের ফাইল জমা পড়ে থাকলেও কাজ করছেন না অডিটররা। এতে সকল সরকারি লেনদেন বন্ধ থাকায় সরকারি অর্থ পরিশোধে স্থবিরতা দেখা দিয়েছে। দশম গ্রেড বাস্তবায়নসহ চাকরিতে বিভিন্ন বৈষম্য দূরীকরণ ও ১১ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছেন হিসাবরক্ষণ অফিসের অডিটররা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা হিসাবরক্ষণ অফিসে গিয়ে দেখা যায়, অফিসে শুধুমাত্র হিসাবরক্ষণ কর্মকর্তা এবং কর্মচারীরা দপ্তর খুলে বসে আছেন। অফিসের টেবিলে রাখা একটি কম্পিউটার মনিটরের পেছনে লেখা সাদা কাগজে লিখা আছে, বৈষম্য নিরসনে অবস্থান কর্মসূচির কারণে সাময়িক সেবা দিতে না পারার জন্য দুঃখিত। সেখানে দুই জন অডিটর থাকলেও তারা দাবি আদায়ের জন্য কর্মবিরতি করছেন। ফলে টেবিলে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি বিল জমা হয়ে আছে। কিন্তু অডিটররা কর্মবিরতিতে থাকায় বিলগুলো পাশ হচ্ছে না।

গত ৩ সেপ্টেম্বর থেকে অডিটররা কর্মবিরতিতে থাকায় প্রকল্প বাস্তবায়ন অফিসের ২টি, খাদ্য বিভাগের ২টি, শিক্ষা অফিসের ২টি, পরিবার পরিকল্পনা অফিসের ৩টি, স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের ঠিকাদারী বিল ৪টি, স্বাস্থ্য বিভাগের ৭টি, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ২টি, সরকারি পোল্ট্রি ফার্মের ১৭টি, মৎস্য অফিসের ৪টি, সমবায় অফিসের ১৪টি, কৃষি অফিসের ২টি, প্রাণিসম্পদ অফিসের ২টি, প্রকৌশল অফিসের ২টি, হর্টিকালচার সেন্টারের ১০টি, জনস্বাস্থ্য প্রকৌশলের ১টিসহ এ পর্যন্ত মোট ৭৪টি বিল আটকে আছে। বিলগুলোর মোট পরিমান প্রায় ৭০ থেকে ৭৫ লাখ টাকা। এ কারণে সরকারি অর্থ পরিশোধ ও পেনশন উত্তোলন বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সেবা গ্রহীতারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের আওতাধীন অডিটরদের বেতন গ্রেড বৈষম্য দূর করে ১১ থেকে ১০ম গ্রেডে উন্নীত করার লক্ষ্যে গত ৩ সেপ্টেম্বর থেকে প্রধান কার্যালয়ে গণঅবস্থান কর্মসূচী চালিয়ে যাচ্ছেন অডিটররা। একই সাথে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে হিসাবরক্ষণ অফিসের অডিটররা কর্মবিরতি করছেন।

উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর সাদ্দাম হোসেন জানান, ২০১৬ সালের সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের রায় সিএজি ও অধিনস্ত অফিসের পদকে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার রায় দেন। অর্থ মন্ত্রণালয় এতে সম্মতি দিলেও তা বাস্তবায়ন করেনি। অর্থ মন্ত্রণালয়ের একটি দুষ্ট চক্রের কারণে কেউ ১০ম গ্রেডে উন্নীত হতে পারেননি। দেশের সবোর্চ্চ আদালতের রায় থাকার পরও অডিটর পদকে ১০ম গ্রেডে উন্নীত না করা, আদালত অবমনানা ও চরম বৈষম্য মনে করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। তবে জিও জারি হলে আমরা এক মিনিটও কর্মবিরতিতে থাকবো না। আমরা কাজ করতে চাই, প্রাপ্য এবং যৌক্তিক অধিকার চাই।

স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের কর্মকর্তা ওয়ালিউল্লাহ শেখ বলেন, আমার দপ্তরের সরকারি লেনদেনের বিল দাখিল করেছি। বিলগুলো এখনো পাশ না হওয়াই ঠিকাদারদের অর্থ পরিশোধ করা যাচ্ছেনা। এতে আমরা ভোগান্তির শিকার হচ্ছি।

উপজেলা সমবায় অফিসার আবু হাসেম মো. মোকাররম হোসেন বলেন, আমার অফিস থেকে এ মাসে মোট ১৪টি বিল দাখিল করেছি। কিন্তু হিসাবরক্ষণ অফিসের অডিটররা কর্মবিরতিতে থাকায় তারা বিলের টোকেন দিচ্ছেন না। এতে করে অর্থ পরিশোধের বিলগুলো আটকে আছে। কবে নাগাদ বিল হবে তার কোন নিশ্চয়তা নাই। এতে আর্থিকভাবে আমরা সমস্যায় আছি।

ভোগান্তির কথা স্বীকার করে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা প্রতুল কুমার মন্ডল বলেন, সকল সরকারি বিল আমাদের কাছে আসলে অডিটররা অনলাইনে তাদের এ্যাকাউন্ট ব্যবহার করে টোকেনের মাধ্যমে বিল পাশ করে থাকেন। আমি শুধুমাত্র অনুমোদন করি। তাদের কর্মবিরতিতে সরকারি অর্থ পরিশোধ আপাতত বন্ধ রয়েছে। তবে অর্থ মন্ত্রণালয়ের আইবাস প্লাস সার্ভারে যে গুলো বিল হয় সেগুলো প্রদান করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম বলেন, অডিটরদের কর্মবিরতিতে এই উপজেলার সরকারি অর্থ পরিশোধ আপাতত বন্ধ আছে। এতে সরকারি দপ্তর এবং সেবা গ্রহীতারা ভোগান্তি পোহাচ্ছেন। এ বিষয়ে বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের সাথে কথা হয়েছে। তারা সমাধানের বিকল্প খুঁজছেন বলে আমাকে জানিয়েছেন। 

এমএসএম / জামান

নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

​রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন

সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা

মনপুরায় ইউপি সদস্যকে লোহার রড-পাইপ দিয়ে মারধরের অভিযোগ, আটক ২

মাদক প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবেঃ শেখ রেজাউল ইসলাম এমপি

পূর্বধলা সরকারি কলেজে বিক্ষোভ, ভোরে অধ্যক্ষের কক্ষে আগুন

নাচোল পৌর মেয়র বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া প্রার্থী আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা

শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি

মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২