ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে নার্সিং কাউন্সিলের প্রেসিডেন্ট ও প্রশাসনিক পদে উচ্চশিক্ষিত ও দক্ষ নার্সদের পদায়নের দাবিতে মানববন্ধন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৮-৯-২০২৪ বিকাল ৫:৫১

নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সংস্কার পরিষদের আয়োজনে নার্সদের র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ হতে প্রশাসনের ক্যাডারদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে এ র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নওগাঁ জেলা নার্সিং সংস্কার পরিষদের অন্যতম সমন্বয়ক ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স বিউটি বেগম নার্সদের দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব।

এ সময় হাসপাতালের নার্সরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এমএসএম / জামান

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন