পরিষদে এসে নাগরিক সেবা দিচ্ছেন ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান
সিরাজগঞ্জের রায়গঞ্জে নিয়মিত নাগরিক সেবা দিয়ে চলেছেন ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন। পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যানরা আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে থাকলেও তিনি দায়িত্ব পালনের জন্য সব সময় পরিষদে আসছেন। সেবা কার্যক্রমেও তেমন সমস্যার মুখে পড়তে হয়নি।
ইউনিয়নের বাসিন্দা মো. ইমরান সেখ জানান, বুধবার তিনি নাগরিকত্ব সনদ নেয়ার জন্য পরিষদে গিয়েছিলেন। কর্মস্থলে উপস্থিত চেয়ারম্যান রাইসুল হাসান সুমনকে জানানোর কিছু সময়ের মধ্যে তিনি নাগরিকত্ব সনদ হাতে পান। একই দিন নাগরিকত্ব সনদ নিয়েছেন মোছা. সাজেদা, রহিমা খাতুনসহ অনেকে।
আন্দ্রা গ্রামের বাসিন্দা বাবু ইসলাম জানান, চেয়ারম্যান কর্মস্থলে থেকে নিয়মিতভাবে নাগরিক সেবা দিয়ে চলছেন। ফলে ইউনিয়নবাসী দুর্ভোগের কবল থেকে রেহাই পাচ্ছেন।
সেবা নিতে পরিষদে আসা আরো কয়েকজন জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাতক রয়েছেন। কিন্তু আমাদের ইউনিয়নের (ধামাইনগর) চেয়ারম্যান রাইসুল হাসান সুমন নিয়মিত পরিষদে দায়িত্ব পালন করছেন।
ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন জানান, তিনি নিয়মিত পরিষদে আসছেন ও নাগরিকদের সেবা দিচ্ছেন। কোনো ধরনের সমস্যা হচ্ছে না। স্বাভাবিকভাবেই কাজ করছেন।
জামান / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান