ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২৪ দুপুর ১১:৩৩

ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

গোষ্ঠীটি জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে ও লেবাননের দক্ষিণাঞ্চলের মাজদাল সিলিম ও ব্লিদায় ইসরায়েলি হামলার জবাবে প্রতিশোধ নিতেই হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহ দাবি করেছে, ইসরায়েলে চার দফায় তারা হামলা চালিয়েছে। নিভ জিভে ইসরায়েলি আর্টিলারি অবস্থানে, হাবুশিত মাউন্টেইনের এক সদরদপ্তরে, বেইত হিলেল ব্যারাকে আল শাল ব্যাটালিয়নে এবং বায়াদ ব্লিদা স্থাপনায় রকেট হামলা চালানো হয়েছে। 

তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ ছাড়া ইসরায়েলও এসব হামলা নিয়ে মন্তব্য করেনি। 

এর আগে গত মঙ্গল ও বুধবার লেবাননে পেজার ও ওয়াকিটি বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৩২ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন হাজারের বেশি। এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে লেবানন।

T.A.S / T.A.S

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি