ভোলায় প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
ভোলায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে বিভিন্ন প্রশিক্ষণের নামে অর্থ আত্মসাৎ এবং দপ্তরের বিভিন্ন খাত থেকে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে।
তথ্যসূত্রে জানা যায়, ভোলার সাবেক এমপি তোফায়েল আহমেদের ভাতিজা, ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনের হাত ধরে তিনি ভোলা জেলার প্রাণিসম্পদ কর্মকর্তার পদ লাভ করেন। স্বপন চেয়ারম্যানের নিয়োগকৃত ঠিকাদারের লাইসেন্স দিয়ে নিজ দপ্তরের ভবন ও স্থাপনা নির্মাণ খাতের বরাদ্দ কাজ না করে তুলে নেন এবং নিজেদের মধ্যে ভাগ করেন। এছাড়া বিভিন্ন প্রশিক্ষণে বরাদ্দকৃত অর্থ প্রশিক্ষণ না করিয়ে নিজে আত্মসাৎ করেন। তিনি উপজেলায় দায়িত্বে থাকাকালীন গাড়ির গ্যারেজ নির্মাণ না করে টাকা আত্মসাৎ করেন। সরকারি দপ্তরের বিভিন্ন মালামাল ক্রয়ের জন্য বরাদ্দ অর্থ কাজ না করে বিল উত্তোলন করে নেন এই কর্মকর্তা।
অনুসন্ধানে জানা যায়, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান ২০২৩ সালের ডিসেম্বরে ভোলায় যোগদান করেন। যোগদান করেই তিনি প্রাণিসম্পদ প্রদর্শনী, বিভিন্ন প্রশিক্ষণ ও তার অফিসিয়াল বিভিন্ন সরঞ্জাম কেনার বিল দেখিয়ে ব্যাপক দুর্নীতি করেন। এছাড়াও তিনি ভোলার ৭ উপজেলার প্রশিক্ষণে না গিয়ে সই দিয়ে টাকা নিয়ে নেন। একাধিক কর্মকর্তা থাকার পরও ৬টি পদে একা দায়িত্ব পালন করছেন তিনি। এসব পদের সকল বরাদ্দ তিনি একাই ভোগ করেন।
এ ব্যাপারে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান বলেন, আমাদের তিন উপজেলার কাজ হয়েছে। এক উপজেলার কাজ চলমান রয়েছে, ব্যস্ততার কারণে বাকি তিন উপজেলার কাজ সময়মতো করতে পারিনি। জুনে মেয়াদ শেষ হওয়ায় প্রকল্পের বরাদ্দকৃত টাকা তুলে আমার কাছে রেখেছি। শিগগিরই বাকি উপজেলার কাজ শুরু করব।
রফিকুল ইসলাম আরো বলেন, যে টাকা বরাদ্দ দেয়া হয়েছে, সে টাকায় কাজ করাটা খুবই কষ্টদায়ক। ঠিকাদাররা এই টাকায় কাজ করতে চাচ্ছেন না। তাই অনেক সমস্যায় পড়তে হচ্ছে।
তবে ভোলার বিভিন্ন খামারিদের সাথে যোগাযোগ করলে তারা বলেন, আমরা এরকম দুর্নীতিবাজ কর্মকর্তা চাই না। তাকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক এবং ভোলা থেকে সরিয়ে দেয়া হোক।
এ বিষয় বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. লুৎফর রহমান বলেন, দুর্নীতির বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
T.A.S / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান