পাবিপ্রবিতে ‘প্রমীত ভাষা ব্যবহারের গুরুত্ব’ নিয়ে ভাষা বক্তৃতা অনুষ্ঠিত “সর্বত্র ভাষার অপপ্রয়োগ দূর করতে হবে”
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে শনিবার ‘প্রমিত ভাষা ব্যবহারের গুরুত্ব’ নিয়ে ভাষা বক্তৃতার আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা হামিদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস। স্বাগত বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম আব্দুল আলীম।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠানে অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, পৃথিবীতে সবচেয়ে জটিল প্রক্রিয়া ভাষা। মানুষকে ‘মানুষ’ করেছে ভাষা। সভ্যতার স্তর পরিবর্তনের সঙ্গে ভাষা জড়িত। মানুষ প্রকৃতিগতভাবে ভাষা পায় বলে এর জটিলতা বুঝতে পারে না। মানুষকে বোঝার বিষয়টি ভাষার সঙ্গে জড়িত। মানুষ তার চিন্তার বিকাশ ঘটায় ভাষার মাধ্যমে। মানুষকে বুঝতে হলে সংস্কৃতি বুঝতে হবে। জম্মস্থানের সংস্কৃতির কারণে আঞ্চলিকতা দূর হয়না। সবাইকে প্রমীত উচ্চারণ করতে হবে এমন নয়। কিন্তু যার দায়িত্ব আছে বিশেষ করে শিক্ষক শিক্ষার্থীদের প্রমীত ভাষা ব্যবহার করা দরকার। এছাড়া ক্ষেত্র বিশেষে ভাষার শুদ্ধ ব্যবহার করা দরকার।
তিনি জানান, পৃথিবীতে ভাষা আছে ৭,১৫৯টি। বাংলাদেশে ভাষা আছে ৪১টি। জাতিগোষ্ঠী আছে ৫১টি। পাবনা অঞ্চলে ১০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। ২০১০ সালে প্রতিষ্ঠা লাভের পর মাতৃভাষার উন্নয়নে আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউ কাজ করে যাচ্ছে বলে জানান।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিকাশের কারণে ভাষা প্রয়োগে রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সর্বত্র ভাষার অপপ্রয়োগ। ভাষার এই দুরবস্থার উত্তরণে কাজ করতে হবে। যে ভাষার জন্য ৫২ সালে জীবন দিলাম সেই দেশে এটা মেনে নেওয়া কষ্টকর। বাংলাদেশের অনেক শিক্ষার্থীদের মনে বাংলাভাষার ভীতি কাজ করছে। এটাও দুর করতে হবে।
তিনি আরও বলেন, বাইরের বই এখানে একেক জন একেক রকম করে অনুবাদ করে। ফলে অনেক গ্যাপ থেকে যায়। বিশেষ করে শিক্ষাক্ষেত্রের জন্য সরকারি উদ্যোগে সবার উপযোগী এককভাবে অনুবাদ বই মুদ্রণ করা দরকার।
সভার সভাপতি বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর বলেন, নিজেকে আধুনিক প্রমাণের জন্য অযাযিতভাবে বাংলা শব্দের সঙ্গে ইংরেজি শব্দের ব্যবহার না করলে ভালো হয়। তবে মানুষের ব্যবহারিক জীবনে অনেক বিদেশি শব্দ গেথে গেছে। সেগুলো নিয়েই আমরা শ্রুতিমধুর ভাষা ব্যবহার করতে পারি।
গ্যালারী -২ অনুষ্ঠিত সভায় বাংলাবিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ