ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপি সরকার গঠন করলে জনগণের ভোগান্তি লাঘব হবে ও জনস্বার্থে সকল রাস্তার কাজ করা হবেঃ সিরাজুল ইসলাম সরদার


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ২২-৯-২০২৫ বিকাল ৫:১৭

বিএনপি সরকার গঠন করলে জনগণের ভোগান্তি দূরীকরণ এবং জনস্বার্থে পাকশী ইউনিয়নসহ ঈশ্বরদীর প্রয়োজনীয় সকল রাস্তার উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম নেতা, পাবনা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। আজ সোমবার সকালে ঈশ্বরদী ইপিজেড মোড় থেকে মল্লিক পাড়া রাস্তার শহীদ পাড়া মোড় পর্যন্ত ৩৭০০ মিটার থেকে ৪৭০০ মিটার রাস্তার ঢালাই কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সৈকত হোসেন, ইঞ্জিনিয়ার নুরুজ্জামান বিশ্বাস, রেলওয়ে অবসরপ্রাপ্ত পিএনএল আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী সাহানগীর আলম, যুবদল নেতা সাইদুল ইসলাম, মাহফুজুর রহমান মঞ্জুসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আরও বলেন, ইপিজেড, পাকশী রেলওয়ে বিভাগীয় অফিস এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ নানা কারণে ঈশ্বরদী দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এখানে দেশি বিদেশি অসংখ্য হাই অফিসিয়ালদের পেশাগত দায়িত্ব পালনের কারণে রাত দিন পদচারণা করতে হয়। এজন্যই ঈশ্বরদীতে চলাচলের জন্য অনেক গুরুত্বপূর্ণ রাস্তা বর্তমানে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলেই এসব রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করা হবে। উল্লেখ্য, গত ০৬.০৮.২০২৫ ইং তারিখে ই-টেন্ডারের মাধ্যমে এসএস, এন্টার প্রাইজের অনুকূলে ৮৮,৪৭,৮১,৭০০০ টাকা প্রাক্কলিত ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে রাস্তা নির্মাণ কাজটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬