লংকাবাংলা ফাইন্যান্স, মাস্টারকার্ড ও প্রিয়শপ এর যৌথ উদ্যোগে
সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য কো-ব্র্যান্ডেড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড চালু
লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, মাস্টারকার্ড এবং প্রিয়শপ এর সাথে যৌথ উদ্যোগে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) উদ্যোক্তাদের জন্য একটি কো- ব্র্যান্ডেড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড চালু করেছে।
এই নতুন কো-ব্র্যান্ডেড কার্ড প্রিয়শপ এর ক্ষুদ্র উদ্যোক্তাদের নগদ অর্থের ওপর নির্ভরশীলতা কমিয়ে বাড়তি সুবিধা প্রদান করবে এবং সহজেই আর্থিক সেবার সুযোগ পেতে ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি করতে সহায়তা করবে। লংকাবাংলা প্রিয়শপ কো- ব্র্যান্ডেড টাইটেনিয়াম ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রিয়শপ প্ল্যাটফর্মের ৫ হাজারেরও বেশি ব্যবসায়ী অনলাইন পোর্টাল এবং পিওএস টার্মিনালের মাধ্যমে সহজে ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে পারবেন। এছাড়াও, এতে আরও রয়েছে তিনগুণ বেনিফিট ইন্স্যুরেন্স কাভারেজ এবং প্রথম বছরের জন্য ৫০% বার্ষিক ফি মওকুফের সুবিধা।
লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম বলেন, “লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি দেশের সিএমএসএমই উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রবৃদ্ধি ও সফলতার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের ক্ষেত্রে মাস্টারকার্ড ও প্রিয়শপের সঙ্গে আমাদের কো- ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালুর এই উদ্যোগটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
প্রিয়শপ-এর সিইও আশিকুল আলম খান তার আশাবাদ ব্যক্ত করে বলেন, “প্রিয়শপের আগামীতে ১০ লক্ষ সিএমএসএমই উদ্যোক্তার সাপ্লাই চেইনকে স্ট্রীমলাইন করার মাধ্যমে এবং তাদের আর্থিক সক্ষমতা বাড়ানোর জন্য আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে। লংকাবাংলা ফাইন্যান্স এবং মাস্টারকার্ডকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই প্রিয়শপ রিটেইলারদের জন্য এমন একটি বৈচির্ত্যময় এবং উপকারী কো- ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড দেওয়ার জন্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই কার্ডটি আমাদের রিটেইলারদের আর্থিক অন্তর্ভুক্তিতে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করবে।"
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ও প্রিয়শপের সঙ্গে সহযোগী হয়ে সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য এই নতুন কার্ড চালু করতে পেরে মাস্টারকার্ড আনন্দিত। এই সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে সিএমএসএমই উদ্যোক্তাদের একটি ইতিবাচক ক্রেডিট ইতিহাস বা আর্থিক রেকর্ড তৈরি হবে এবং ভবিষ্যতে অন্যান্য আর্থিক সেবা প্রাপ্তি সহজ করবে। ফলে তাদের দীর্ঘমেয়াদী টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত হবে। এই উদ্যোগ বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট গ্রহণকে উৎসাহিত করার প্রতি মাস্টারকার্ডের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”
অনুষ্ঠানে খোরশেদ আলম, এসইভিপি, হেড অফ রিটেইল বিজনেস, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি; দীপ্তি মণ্ডল, কো-ফাউন্ডার এবং সিএমও, প্রিয়শপ; এবং সোহেল আলিম, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর, মাস্টারকার্ড সহ উল্লেখিত সব প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন
প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ
৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই