ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর দেওয়া আগুনে স্ত্রীসহ তিনজনের মৃত্যু


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৯-৯-২০২৪ দুপুর ৩:২৭

পারিবারিক কলহের জেরে স্বামী হাসান আলীর দেওয়া আগুনে স্ত্রী শার‌মি‌ন ও শ্যালক রু‌বে‌লের পর অবশেষে মৃত্যুর সঙ্গে ৬ দিন লড়াই করে মৃত্যুর কাছে হেরে গেলেন পেট্রোলের আগুনে জ্বলসে যাওয়া মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা গওলা গ্রামের সেলিনা বেগম।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই ঘটনায় আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে সেলিনা বেগমের ছেলে রাছেল ও রাসেলের চাচাত বোন শারমিনের মৃত্যু হয়েছে। রাসেল ও শারমিনের লাশ বাড়িতে পৌঁছানোর আগেই আরেকটি মুত্যুর খবর যেন নিহতের পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এঘটনায় হাসান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত শারমিনের বড় বোনের স্বামী মিজানুর রহমান তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, প্রায় দশ বছর আগে ধামরাইয়ের রাজাপুর গ্রামের হাসান আলীর সা‌থে সাটুরিয়া উপজেলার গওলা গ্রামের মৃত আতোয়ার হোসেনের মেয়ে শারমিন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই জেরে হাসান তার শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় তার চাচি সেলেনা আক্তার ও  চাচাতো ভাই রুবেল এগিয়ে আসলে হাসান তাদের শরীরেও আগুন লাগিয়ে দেয়। পরে স্থানীয়রা দগ্ধ অবস্থায় তাদের মানিকগঞ্জ সদর হাসপাতাল ও কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শারমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও রুবেল এবং সেলিনা আক্তারকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে শারমিন ও তার চাচাতো ভাই রুবেলের মৃত্যু হয়েছে। একদিন পর বৃহস্পতিবার দুপুরে নিহত শারমিনের চাচি সেলিনা বেগমের মৃত্যু হয়। 

সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, আগুনে দগ্ধ শারমিন ও তার চাচাতো ভাই রুবেলের মৃত্যুর একদিন পর রাসেলের মায়ের মৃত্যু হয়েছে। এটা অত্যান্ত কষ্টের। নিহত শারমিনের স্বামী অভিযুক্ত হাসানকে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

T.A.S / T.A.S

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত