ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কমলগঞ্জে জমির মালিকানা নিয়ে দু“পক্ষের মধ্যে চরম উত্তেজনা


হোসেন বক্ত, কমলগঞ্জ photo হোসেন বক্ত, কমলগঞ্জ
প্রকাশিত: ১৯-৯-২০২৪ দুপুর ৪:১৬

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে জমির মালিকানা নিয়ে দু“পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আংশক রয়েছে।

বিরোধ নিরসনে আব্দুল মতলিব মিয়ার স্ত্রী মফিজা বেগমের (৫২) দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায়, শ্রীপুর মৌজার এস.এ.খতিয়ান নং-১,জে.এল.নং-১০৯, দাগ নং-১৫৭০ এর ২ একর জমির স্বত্তাধীকারী। জমি নিয়ে মৌলভীবাজার সহকারী জজ আদালতে দায়েরকৃত ৪টি মামলায় রায় তার পক্ষে রয়েছে।

এছাড়া সহকরী জজ আদালতে স্বত্ত মামলা ০১/২০২২ ইং রায়ে বিঞ্জ আদালত স্বত্ত বুঝিয়ে দেয়ার জন্য ডিগ্রি জারী করেন। এরপরও উক্ত ভুমিতে  দখল, গাছ কর্তন সহ নতুন করে বসতবাড়ী গড়ে তুলছেন একই গ্রামের বাছির মিয়ার ছেলে মজিদ মিয়া (৬৫), আলাল বক্সের ছেলে দিলাল বকস (৭০), মজিদ মিয়ার ছেলে ছামিদ মিয়া (৩৮), মজিদ মিয়ার মেয়ে রুবি বেগম (৩২), আলাল বক্সের ছেলে কামাল মিয়া (৪৫), ছামিদ মিয়ার স্ত্রী সুলতানা বেগম (৪২) ও মজিদ মিয়ার ছেলে মুন্না মিয়া (২৯)

মফিজা আরো অভিযোগ করেন, গত ৩ সেপ্টেম্বর দুপুরে তার ক্রয়কৃত শ্রীপুর মৌজার এস.এ.খতিয়ান ০১,এস.এ.দাগ নং-১৫৭০.আর.এস খতিয়াননং-১১১, আর.এস.দাগ নং-৩০৩৬, ৩০৩৮, ৩০৪০, ৩০৪৯ এর চারা রকম ভুমিতে রোপিত ছোট/বড় ১৫টি একাশি গাছ কেটে নিয়ে যায় এবং সেখানে পাকা দালান ঘর নিমার্ণের কাজ শুরু করে।

অভিযোগের প্রেক্ষিতে সরজমিন পরিদর্শনে গেলে মফিজা বেগম তাদের স্বপক্ষে আদালত কর্তৃক স্বত্ব মামলার রায় ও ক্রয় কৃত দলিল প্রদর্শন করেন।

অপরদিকে, অভিযুক্ত আব্দুল ছামিদ মিয়া, আব্দুল হামিদ  ও রুবি বেগম বলেন, এই জমি সরকারের খাস খতিয়ান ভুক্ত। এখানে কারো মালিকানা জমি নেই। আমরা প্রায় ১৫/২০ টি পরিবার প্রায় ৪০ বছর ধরে বাড়ী/ঘর নির্মান করে ভোগ দখল করে আছি। ভোগদখল কারীদের মধ্যে অভিযোগকারীর পরিবারের সদস্যরা আছেন।

তারা আরো বলেন, ভূমিহীন পরিবার হিসাবে সরকার আমাদের নামে দলিল সম্পাদন করে দিয়েছে। পাকা ঘর নির্মাণ প্রসঙ্গে বলেন,এখানে মাটির তৈরী ঘর ছিল। বিগত দিনে ঘূর্ণীঝড়ের কারনে বিধ্বস্ত হয়। তাই এখন পাকা ঘর নির্মান করছি।

এদিকে শ্রীপুর গ্রামে জমির মালিকানাকে কেন্দ্র করে এলাকায় উভয়পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকা দেখা দিয়েছে। এ ঘটনা নিরসরে প্রসাশনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. সবুজ রহমানের মোটোফোনে একাধিকবার চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা

পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান

কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ

সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি

রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী

কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন

বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র‌্যালি ও আলোচনা সভা