ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ইরানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুমোদন পুতিনের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২৪ দুপুর ৪:২১

গত ১০ সেপ্টেম্বর ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।  এরপরও দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল ধরানো যায়নি।  

এবার ইরানের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল (বুধবার) জারি করা একটি ডিক্রির মাধ্যমে পুতিন এই অনুমোদন দেন।  বর্তমান পরিবর্তনশীল বৈশ্বিক রাজনৈতিক পরিমণ্ডলে ইরান ও রাশিয়ার এ চুক্তির তাৎপর্য রয়েছে। ডিক্রিতে বলা হয়েছে, নির্দিষ্ট সময়সীমা ছাড়াই এই ধরনের একটি চুক্তি স্বাক্ষর করা হবে। 

সম্প্রতি রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু ইরানের রাজধানী তেহরান সফর করেছেন। ওই সফরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।  

পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে শোইগু জোর দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট পুতিন তাকে ইরানের কর্মকর্তাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে বলেছিলেন যে, আঞ্চলিক ইস্যুতে ইরানের সাথে সহযোগিতার বিষয়ে রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। পেজেশকিয়ানও রাশিয়ার নিরাপত্তা প্রধানকে আশ্বস্ত করেছেন যে, রুশ-ইরান সম্পর্ক স্থায়ী এবং দীর্ঘস্থায়ী পথ ধরে প্রসারিত হতে থাকবে।  

ইরানের গণমাধ্যমে বলা হয়েছে, ২০০১ সালে ইরান এবং রাশিয়া পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার নীতির ভিত্তিতে ১০ বছর মেয়াদি একটি চুক্তি সই করে। এর মেয়াদ শেষ হওয়ার পর চুক্তিটি দুই দফায় পাঁচ বছর করে বাড়ানো হয়েছে।  সর্বশেষ বর্ধিত মেয়াদ শেষ হবে ২০২৬ সালে।

T.A.S / T.A.S

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের