ধামইরহাটে ভুটভুটি ও সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষে চালকের ছেলে নিহত, নারী শিক্ষার্থী আহত
নওগাঁর ধামইরহাটে ভুটভুটি ও সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষে চালকের ছেলে নিহত হয়েছে। এ সময় এক নারী স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার নানাইচ এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাপাইনবাবগঞ্জ এলাকা থেকে আগত জয়পুরহাটের ধোপের হাটে গরু আনার জন্য একটি ভুটভুটি জয়পুরহাট-নানাইচ সড়ক এলাকায় পৌছলে নানাইচ বেগুনবাড়ী গ্রামের তানিয়েল বারুর মেয়ে ও জাহানপুর এসসি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনির শিক্ষার্থী হ্যাপীবারু এর সাইকেলের সাথে ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় ভুটভুটি রাস্তার ধারে হেলে পড়ায় ভুটভুটির গরম পানি পড়ে চালকের ছেলে গুরুত্বর আহত হলে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চালক ও নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। সেখানে দুর্ঘটনা কবলিত ভুটভুটিটি চালকনিজ দায়িত্বে নিয়ে চলেও গেছেন বলে স্থানীয়রা জানান।
জাহানপুর এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল চন্দ্র ঘোষ জানান, আহত শিক্ষার্থী ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিবিৎসাধীন ও সুস্থ্য আছেন।
ধামইরহাট থানার নবাগত অফিসার ইনচার্জ রাইসুল ইসলাম জানান,ঘটনার বিষয়ে মাত্র অবগত হলাম ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত