ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধর্মপাশায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর উদ্বোধন


হাফিজুল হক, ধর্মপাশা  photo হাফিজুল হক, ধর্মপাশা
প্রকাশিত: ২৬-৮-২০২১ রাত ৯:১৪

১৯৭০ সালে দুর্গম হাওরে নির্বাচনী সফরে বের হয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই সফরে তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দুর্গম হাওর এলাকা সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে আসেন। রাজাপুরের তৎকালীন আওয়ামী লীগ নেতা মহারাজ মিয়ার বাড়িতে নোঙর করে বঙ্গবন্ধুকে বহনকারী লঞ্চ। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ওই স্থানটিকে স্মরণীয় করে রাখতে সেখানে উদ্বোধন করা হয়েছে ‘বঙ্গবন্ধু স্মৃতি’ জাদুঘর। 

বৃহস্পতিবার (২৬ ‍আগস্ট) বিকেলে স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ। এ উপলক্ষে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য দেন মহারাজ মিয়ার ছেলে ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী।

সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটনের সভাপতিত্বে ও সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশের পরিচালনায় বক্তব্য দেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ অপু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা প্রমুখ।

বঙ্গবন্ধু যেদিন রাজাপুর এসেছিলেন দিনটি ছিল ৯ অক্টোবর শুক্রবার। তিনি মহারাজ মিয়া চৌধুরীর বাড়িতে বড়হাটি মসজিদে জুমার নামাজ আদায় করেন ও বাংলোতে বিশ্রাম নেন এবং দুপুরের খাবার গ্রহণ শেষে নির্বাচনী জনসভায় ভাষণ দেন। দুর্গম হাওর এলাকায় বঙ্গবন্ধুর আগমন এলাকাবাসীকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার