কাবুল বিমানবন্দরের বাইরে বোমা হামলায় হিত ১৩
পশ্চিমা কয়েকটি দেশের জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশের কয়েক ঘণ্টা যেতে না যেতেই আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে জোড়া আত্মঘাতী বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবারের (২৬ আগস্ট) এই বিস্ফোরণে এখন পর্যন্ত শিশুসহ অন্তত ১৩ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে দেশটির নতুন শাসকগোষ্ঠী তালেবান। এছাড়া বিস্ফোরণে অনেকে আহত হওয়ায় প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তারা।
আলজাজিরার আলী এম লতিফি কাবুল থেকে জানিয়েছেন, বিস্ফোরণে হতাহতদের নিয়ে হাসপাতালের দিকে ছুটছে কয়েক ডজন গাড়ি ও অ্যাম্বুলেন্স। হাসপতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় অন্তত ৬০ জন আহত হয়েছেন। নিহত হয়েছেন ৬ জন।
কাবুলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিনিধি সেকেন্দার কারমানি বলেন, অনলাইনে শেয়ার করা ভিডিওতে কাবুলের বিমানবন্দরে লাশের স্তূপ দেখা গেছে, যে কারণে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
কাবুল বিমানবন্দরের বাইরের বিস্ফোরণের একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, বিস্ফোরণটি সত্যিই শক্তিশালী ছিল। আমরা বিমানবন্দরের যেখানে ছিলাম সেখান হঠাৎ বিস্ফোরণ হয়।
বার্তা সংস্থা রয়টার্স একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে ওই প্রত্যক্ষদর্শী বলেছেন, বিস্ফোরণের সময় সেখানে অন্তত ৪০০ থেকে ৫০০ জন উপস্থিত ছিলেন। নিহতদের মধ্যে বিদেশি সৈন্য রয়েছে বলে জানিয়েছেন তিনি। বলেন, আমরা স্ট্রেচারে করে আহতদের সরিয়ে নিয়েছি, রক্তে আমার পোশাক ভিজে গিয়েছিল।
কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের পর প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, রক্তমাখা কাপড়ে আহতদের দুই চাকার বাহনে করে নিয়ে যাওয়া হচ্ছে। নারী, পুরুষ ও শিশু কেউ কেউ মাথায় ব্যান্ডেজ পরিহিত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছেন।
বিমানবন্দরের অ্যাবে গেটের প্রবেশদ্বারে বিস্ফোরণ ঘটেছে। সন্ত্রাসী হামলার হুমকির কারণে সতর্কতা হিসেবে বন্ধ করে দেয়া তিনটি গেটের একটি অ্যাবে গেট। দেশ ছাড়তে মরিয়া হাজারো আফগান সেখানে অবস্থান করছেন।
ভয়াবহ এই বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশ আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অনুসারী ইসলামিক স্টেট খোরাসান (আইএসআইএস-কে) আত্মঘাতী হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে। আইএসআইএস-কের হামলার আশঙ্কায় বৃহস্পতিবার কাবুল বিমানবন্দর থেকে নাগরিকদের দূরে থাকার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া।
কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে হতাহতদের মধ্যে মার্কিন সৈন্য এবং নাগরিকও আছেন বলে নিশ্চিত করেছে পেন্টাগন। পশ্চিমা দেশগুলো আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের অনুসারী ইসলামিক স্টেট খোরাসানের সদস্যরা আত্মঘাতী বোমা হামলা চালাতে পারে বলে সতর্ক করে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার বিস্ফোরণের ওই ঘটনা ঘটেছে।
পেন্টাগনের প্রেস সচিব জন কিরবি টুইটবার্তায় আফগানিস্তানের রাজধানীর বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন।
ওয়াশিংটনের অপর এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বিস্ফোরণে কয়েকজন হতাহত হয়েছেন। বিস্ফোরণে হতাহতদের মধ্যে মার্কিন নাগরিক ও সামরিক বাহিনীর সদস্যরাও রয়েছেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
জামান / জামান
আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি
ইরানের বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
ইসরায়েলি কারাগারে আটক ৪৭৬৯ ফিলিস্তিনি
কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০
হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪, লুটপাটের আশঙ্কায় কারফিউ জারি
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
গৌতম আদানির ফৌজদারি মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ
মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল
হরমুজ প্রণালি এখন ‘শতভাগ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১, নিখোঁজ শত শত
প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ