রায়গঞ্জে হৃদরোগে আক্রান্ত শিশু মনিয়াকে বাঁচাতে চান পিতা-মাতা
সিরাজগঞ্জের রায়গঞ্জের শিশু মনিয়া খাতুন জন্মের পর থেকেই হৃদরোগে আক্রান্ত। তার বয়স মাত্র এক মাস। ছোট্ট এ শিশুটি জন্মের পর থেকে হৃদরোগজনিত সমস্যায় ভুগছে। বগুড়া এবং ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে হৃদযন্ত্রে ছিদ্র আছে বলে জানান।
তার বাবা ইব্রাহীম আকন্দ বলেন, এখন ওষুধে কাজ হচ্ছে না। চিকিৎসকরা তাকে দ্রুত অস্ত্রোপচার করাতে বলেছেন। অস্ত্রোপচার করানো না হলে মনিয়াকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। তার চিকিৎসার জন্য ৭ লাখ টাকার প্রয়োজন। আমরা দরিদ্র মানুষ। আমাদের পক্ষে এই অর্থ জোগাড় করা সম্ভব নয়।
সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের শিমলা খন্দকারপাড়ায় সরকারের দেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরে স্ত্রী আশা খাতুন ও একমাত্র কন্যাসন্তানকে নিয়ে বসবাস তাদের। হাট-বাজারে বিভিন্ন অনুষ্ঠানে তারা বাউল গান গেয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। মেয়ের উন্নত চিকিৎসার জন্য দেশের দানশীল ব্যক্তিদের আর্থিক সহযোগিতা কামনা করেছে পরিবারটি।
মনিয়া খাতুনের মা আশা খাতুন জানান, আমার একমাত্র মেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়ছে। নিজেদের যা ছিল তা দিয়েই চিকিৎসায় খরচ করেছি। আমার স্বামী হাট-বাজারে ও বিভিন্ন অনুষ্ঠানে বাউল গান গেয়ে যে টাকা পায়, তা দিয়ে এখন আর চিকিসার ব্যয়ভার বহন করতে পারছি না। চিকিসার জন্য অনেক টাকা লাগে। দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসার এ ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। সন্তানকে বাঁচানোর জন্য ধার-দেনা করে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
স্থানীয়রা বলছেন, অসুস্থ শিশুটি খুবই হাস্যোজ্জ্বল। টাকার অভাবে চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়ায় তার জীবনটা থমকে যাওয়ার পথে। চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৭ লাখ টাকা। কিন্তু তার পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। ছোট্ট শিশুটির অসুস্থতা পুরো পরিবারকে দুঃখের সাগরে ফেলে দিয়েছে। আমরা স্থানীয়ভাবে সহযোগিতার চেষ্টা করেছি। তার চিকিৎসায় সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। শিশুটির পিতা ইব্রাহীম আকন্দের ফোন নাম্বার ০১৭১৭-৯৪২০৩৪।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন বলেন, সমাজসেবা অধিদপ্তর থেকে বিশেষ কয়েকটি রোগে আক্রান্ত ব্যক্তিদের আবেদনের পরিপ্রেক্ষিতে আর্থিক সহায়তা দেয়া হয়। তবে তার চিকিৎসা করাতে প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। তাই সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। তাহলেই কয়েক লাখ টাকার বিনিময়ে ফুটফুটে শিশুটি তার স্বাভাবিক জীবন ফিরে পাবে।
জামান / জামান
শিক্ষার মান উন্নয়নে কারফা পাবলিক একাডেমিতে মতবিনিময় সভা
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার