ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানকে গ্রেফতারের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ 


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০-৯-২০২৪ দুপুর ১২:২০

সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা৷ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার শান্তিগঞ্জে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। 

বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, মান্নান স্যার প্রথম থেকেই শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের পক্ষে ছিলেন। তিনি সব সময়ই সাধারণ শিক্ষার্থীদের সাথে ছিলেন। আজ উনাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই এই মিথ্যা মামলা থেকে অতিদ্রুত এমএ মান্নান স্যারকে মুক্তি দিতে হবে৷ না হলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব৷ 

অবরোধ কর্মসূচির পালনের পর শিক্ষার্থীরা নিজেরা দায়িত্ব নিয়ে সড়কে লেগে থাকা যানজট নিরসনে কাজ করেন। 

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জেলার শান্তিগঞ্জের হিজলবাড়ি থেকে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এমএ মান্নানকে গ্রেপ্তার করে জেলা পুলিশ৷ 

উল্লেখ্য, গত ৪ অগাস্টে ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার সময় গুলিবিদ্ধ হন জেলার দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলী। ওই ঘটনায় তার ভাই হাফিজ আহমদ ২ সেপ্টেম্বর এমএ মান্নানসহ ৯৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

জামান / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত