কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া ফিরোজ র্যাবের হাতে গ্রেফতার
কাশিপুর হাইসিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফিরোজ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৪-এর মানিকগঞ্জ সিপিসি-৩। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা জেলার ধামরাই উপজেলার কুশিয়ারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফিরোজ হোসেন ধামরাই উপজেলার কাছৈর এলাকার মীর হোসেনের ছেলে।
র্যাব- ৪ মানিকগঞ্জ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, জমি নিয়ে বিরোধের জেরে শুকুর আলী (৬৫) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় ধামরাই থানায় হত্যা মামলার প্রধান আসামি ফিরোজ হোসেনকে আদালত মৃত্যুদণ্ডের রায় প্রদান করে। পরে তাকে কাশিমপুর কারাগারে রাখা হয়।
তিনি আরো জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৬ আগস্ট জেল থেকে পালিয়ে যায় ফিরোজ হোসেন। এরপর থেকে বিভিন্ন ছব্দবেশে নিজেকে আত্মগোপনে রাখে। গ্রেফতারকৃত ফিরোজকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
জামান / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়