ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সলঙ্গায় দুর্বৃত্তদের হামলায় যুবকের মৃত্যু


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২০-৯-২০২৪ দুপুর ৪:১১

সিরাজগঞ্জের সলঙ্গায় দুর্বৃত্তদের হামলায় সবুজ আলী শেখ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সবুজ সলঙ্গা থানার রশিদপুর পূর্বপাড়া গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় ন্যাশনাল ফুড ভিলেজের সামনে ইটভাটার পাশে এ হামলার ঘটনা ঘটে। সবুজ মুন্সীগঞ্জে আকিজ গ্রুপে চাকরি করতেন। তিনি ১০ দিনের ছুটিতে বাড়ি এসেছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সবুজের বড় ভাই ফিরোজ বরেদ্র এক্সপ্রেসের চেকার হিসেবে কাজ করতেন। ফিরোজ অসুস্থ থাকায় তার অবর্তমানে ছোট ভাই সবুজ দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিটের দিকে সবুজের সাথে কথা হয় তার ভাই ফিরোজের। এরপর থেকে সবুজের ফোন বন্ধ পাওয়া যায়। তখন অন্য গাড়ির চেকারদের জানালে তারা ধোপাকান্দি ইটভাটার পাশে আহতাবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) তাজউদ্দিন আহম্মেদ বলেন, শুক্রবার সকালে খবর পেয়ে নিহত সবুজের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়। তার মাথা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জামান / জামান

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ

কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার

পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন

রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার

কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়

এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩

মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ

আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা

দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

লাকসামে নওয়াব ফয়েজুন্নেচ্ছা চৌধুরানী ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত