ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নাটকীয়তার পরে সমাবেশের অনুমতি পেলো ইমরান খানের দল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১-৯-২০২৪ দুপুর ১০:৫৫

দিনভর নাটকীয়তার পরে শনিবার (২১ সেপ্টেম্বর) লাহোরে সমাবেশের অনুমতি পেলো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

মূলত লাহোর হাইকোর্টের হস্তক্ষেপেই সমাবেশের অনুমতি পায় দলটি। তবে ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তানে নয়, কাহনার লিংক রোডে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে দলটিকে।

দিনব্যাপী নাটকটি মূলত উন্মোচিত হয় যখন পাঞ্জাব বিধানসভার বিরোধীদলীয় নেতা মালিক আহমদ খান ভাচা পিটিআই এমপিএদের সঙ্গে নিয়ে মিনার-ই-পাকিস্তান সাইটটি পরিদর্শন করতে যান। সেখানে পুলিশ তাদের প্রবেশে বাধা দেয়।

এরপর এক আইনজীবী পিটিআইকে সমাবেশের অনুমতি না দিতে লাহোর হাইকোর্টে আবেদন করেন। যদিও সে আবেদন খারিজ করে দেওয়া হয়।তাছাড়া সমাবেশের অনুমতি দিতে হাইকোর্টের দ্বারস্থ হয় পিটিআই। দলটির নেতা আলিয়া হামজা ও অন্যান্য নেতারা সমাবেশের অনুমতির জন্য আদালতের হস্তক্ষেপ চান। এরপর আদালত আইন অনুযায়ী ডেপুটি কমিশনারকে পিটিআইয়ের অনুরোধের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন।

যদিও অনুমতি পাওয়ার পর শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। সমাবেশে যাতে পিটিআই সমর্থকরা আসতে না পারে তার জন্য বিভিন্ন বাধা দেওয়া হচ্ছে।

সূত্র: জিও নিউজ

এমএসএম / এমএসএম

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের