জাতিসংঘের ৭৯তম অধিবেশনের মূল পর্ব শুরু মঙ্গলবার
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের মূল পর্ব শুরু হচ্ছে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)। এবারের প্রতিপাদ্য- টেকসই উন্নয়ন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মর্যাদাপূর্ণ ও শান্তিময় বিশ্ব গড়ে তোলা।
এবারের অধিবেশনে টেকসই উন্নয়ন, দ্বন্দ্ব নিরসন ও উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার মতো বিষয়গুলো প্রাধান্য পাবে। এছাড়া অধিবেশনে গুরুত্ব পেতে পারে গাজা-মধ্যপ্রাচ্য ইস্যু। আলোচনা হতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও। এবারের আলোচনায় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে নীতিগত পরিবর্তনের আভাস দেখছেন বিশ্লেষকরা। আলোচনার টেবিলে থাকবে জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়।
যুক্তরাষ্ট্রের উইলসন সেন্টারের গ্লোবাল ইউরোপ প্রোগ্রাম পরিচালক রবিন কুইনভিল জানান, অধিবেশনে এবার অনেক জরুরি বিষয় রয়েছে, যার ওপর আলোচনা হতে পারে। যেমন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এটিই অধিবেশনের মুখ্য আলোচনার বিষয়বস্তু হয়ে উঠবে। বিশ্বনেতারা এই বিষয়ে এবার নীতিগত পরিবর্তন আনতে পারেন। যা মোড় ঘুড়িয়ে দিতে পারে।
জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকট নিয়েও আলোচনা হতে পারে অধিবেশনে। এছাড়া অধিবেশনের মূল পর্বে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শেষ হবে ২৮ সেপ্টেম্বর।
T.A.S / T.A.S
ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল
সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা
‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা
কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা
কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড
রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন