ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আগামীতে কোন দূর্নীতিবাজ, চাঁদাবাজকে নির্বাচিত করা যাবে নাঃ ইয়াছিন আরাফাত


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২১-৯-২০২৪ দুপুর ১১:৩৯

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন দক্ষিণ মাহিনী ইব্রাহিমীয়া নুরানী ও হাফেজিয়া মাদ্রাসায় দক্ষিণ মাহিনী বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার বিকেলে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

২ নং ওয়ার্ড সভাপতি মাওলানা - মহিন উদ্দিনের সভাপতিত্বে ও ওয়ার্ড সাধারণ সম্পাদক ইয়াছিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুমিল্লা-১০ নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই উপজেলার উন্নয়ন পরিষদের মাওলানাঃ- মোহাম্মদ ইয়াছিন আরাফাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলার মাওলানা- ইউসুফ আলী, মাওলানা- জামাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান বৃহত্তর ৩ নং রায়কোট ইউনিয়ন মাওলানাঃ জাফর আহম্মেদ মজুমদার,  কামাল উদ্দিন মেম্বার, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলার সাধারণ সম্পাদক, মাওলানাঃ নুরুল ইসলাম হাছান, মাওঃ ওমর ফারুক মিয়াজী, মাওলানাঃ ইয়াছিন মজুমদার, জামায়াতে আমির রায়কোট উত্তর ইউনিয়ন মাওলানাঃ আব্দুল মন্নান, মাওলানাঃ হাফেজ ইয়াছিন মীর ও মাওলানাঃ শাহ্ আলম।

এসময় প্রধান অতিথি বক্তব্যে মাওলানাঃ মোহাম্মদ ইয়াছিন আরাফাত বলেন, বিজয় এবং স্বাধীনতা অর্জন সহজ হলেও এটাকে রক্ষা করা কঠিন। আগামীতে কুমিল্লা-১০ নাঙ্গলকোট, লালমাই ও সদর দক্ষিণ সংসদীয় আসনের সুখ-সমৃদ্ধি  নিশ্চিত করতে হলে আলেম, ওলামা, শিক্ষক, ব্যবসায়ী, সাধারণ জনগণ সবাই মিলে সুন্দর কুমিল্লা-১০ বি-নির্মাণে আমাদেরকে কাঁধে-কাঁধ মিলেয়ে কাজ করতে হবে। আমাদেরকে শান্তি, অধিকার, ইনসাফ ও ন্যায়-বিচার প্রতিষ্ঠা করতে হলে রাসুল (সঃ) এর আদর্শের আলোকে ইসলাম প্রতিষ্ঠা করতে  হবে। বর্তমানে নতুন পরিবেশে আমরা যেন শান্তিতে থাকতে পারি। এজন্য আল্লাহর দ্বীন কায়েম করতে হবে।

তিনি আরো বলেন, গত ১৬/১৭ বছর আমরা আওয়ামীলীগের জুলুম-নির্যাতন এবং মামলা-হামলার শিকার হয়েছি। আওয়ামীলীগ ঘরে-ঘরে চাকুরী দেওয়ার কথা বললেও তারা ঘরে-ঘরে লাশ উপহার দিয়েছে। তারা ক্ষমতায় থাকা অবস্থায় স্বাধীনতা ও স্বার্বভোমত্বের কথা বললেও তারা মানুষের স্বাধীনতা খর্ব করেছে।

কিন্তু এ জালিমেরা আজ কোথায় ?  সাতক্ষীরায় একজন ইমাম মসজিদে দাঁড়িয়ে মাদকের কথা বলেছিল। কিন্তু সরকারী বাহিনী সে ইমামের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে এবং সে ইমামকে গ্রেফতার করেছে। আমরা সারাদেশে যেখানে কোরআনের মাহফিলের ঘোষণা দিয়েছি। সেখানে সরকারি বাহিনী ১৪৪ ধারা জারি করেছিল। কোরআন, মসজিদ, মাদ্রাসা যেখানে আওয়ামীলীগ সেখানে বাধা দিয়েছে। জামায়াতে ইসলামীর অনেক নেতার ফাঁসি হয়েছে। এত জুলুম, নির্যাতনের পরও জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির টিকে আছে। তাদেরকে ধমিয়ে রাখা যায়নি। এখনো সব জায়গায় বৈষম্য রয়েছে। বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আগামীতে কোন দূর্নীতিবাজ, চাঁদাবাজ এবং টেন্ডারবাজকে নির্বাচিত করা যাবে না।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত