ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

৪৭ দেশের তালিকা প্রকাশ করে যা জানাল রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১-৯-২০২৪ দুপুর ২:৮

বিশ্বের ৪৭টি ‘বিধ্বংসী’ দেশের তালিকা প্রকাশ করেছে রাশিয়া। দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন এই তালিকায় অনুমোদন দিয়েছেন। মূলত, যেসব দেশের সঙ্গে রুশ মূল্যবোধের সংঘাত আছে সেসব দেশকে এই তালিকায় নেওয়া হয়েছে। এই তালিকাকরণের বিষয়টি এসব দেশে ভিন্ন মতাবলম্বীদের রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় লাভের সুযোগ দেবে।

শুক্রবার রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন আনুষ্ঠানিকভাবে ৪৭টি দেশের তালিকা প্রকাশ করেছেন। খবর তাস নিউজের। 

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত আগস্টে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। যেখানে বলা হয়, যেসব বিদেশি রাশিয়ার ঐতিহ্যগত মূল্যবোধের সঙ্গে একমত পোষণ করেন এবং নিজ নিজ দেশের সরকারের চাপিয়ে দেওয়া নব্য উদারতাবাদের বিরোধিতা করেন তারা রাশিয়া আশ্রয়লাভের আবেদন করতে পারবেন। 

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন সেই সব দেশের তালিকা প্রকাশ করেন যেগুলো রাশিয়ার মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক মতাদর্শ এবং ধ্বংসাত্মক নব্য উদারতাবাদী ভাবাদর্শ লালন করে। তালিকাটি রাশিয়ার সরকারের বিভিন্ন পোর্টালে প্রকাশ করা হয়েছে। 

দেশগুলো হলো—অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, আলবেনিয়া, অ্যান্ডোরা, বাহামা, বেলজিয়াম, বুলগেরিয়া, যুক্তরাজ্য, জার্মানি, গ্রিস, ডেনমার্ক, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, ইতালি, কানাডা, সাইপ্রাস, লাটভিয়া, লিথুয়ানিয়া, লিখটেনস্টেইন, লুক্সেমবার্গ, মাল্টা, মাইক্রোনেশিয়া, মোনাকো, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে ও পোল্যান্ড। 

এ ছাড়া, পর্তুগাল, দক্ষিণ কোরিয়া, রোমানিয়া, সান মারিনো, উত্তর মেসেডোনিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, তাইওয়ান, ইউক্রেন, ফিনল্যান্ড, ফ্রান্স, ক্রোয়েশিয়া, মন্টেনেগ্রো, চেক প্রজাতন্ত্র, সুইজারল্যান্ড, সুইডেন, এস্তোনিয়া এবং জাপান। তবে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো সদস্য হওয়ার পরও স্লোভাকিয়া এবং হাঙ্গেরিকে এই তালিকায় স্থান দেওয়া হয়নি। 

এ ছাড়া, রাশিয়ার এই তালিকায় নেই ন্যাটোর আরেক সদস্য তুরস্কও।

T.A.S / T.A.S

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের