সিংড়ায় অবৈধ সৌঁতিজালের স্থাপনা উচ্ছেদ, ২ জনের কারাদণ্ড
নাটোরের সিংড়ায় অবৈধ সৌঁতিজালের স্থাপনা উচ্ছেদ ও ২ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দিনব্যাপী উপজেলার পাটকোল ব্রীজের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় মৎস্য সংরক্ষণ আইনে আব্দুল খালেক ও শাহিন কে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল দেয়া হয়।
এর আগে অবৈধ মৎস্য শিকার বন্ধে বৃহস্পতি বার দিনব্যাপী মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় সোনাইডাঙ্গা খালে ৩টিসহ ৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রট ও সহকারী কমিশনার ভূমি গোলাম রাব্বানী, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আবুল কালাম আজাদ, সিংড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আসাদুজ্জামান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা জানান, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ অবৈধ সৌঁতিজালের স্থাপনা উচ্ছেদে কাজ করছে। এই উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে। এরপরেও কেউ সৌঁতি বা বানা দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান