ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোটগ্রহণ শুরু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১-৯-২০২৪ দুপুর ৪:১০

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীরা। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হলেও এরই মধ্যে বেশ কয়েকটি রাজ্যে আগাম ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন বহু নাগরিক। 

প্রেসিডেন্ট নির্বাচনের এক মাসেরও বেশি সময় আগেই ভোটগ্রহণ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। যেখানে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য থেকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করতে ভোটপ্রদান শুরু করেছে দেশটির মানুষ। স্থানীয় সময় শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভার্জিনিয়া, সাউথ ডাকোটা ও মিনেসোটার বাসিন্দাদের দেখা গেছে সশরীরে ভোটকেন্দ্রে হাজির হতে। খবর এএফপির।

খুব ভোরবেলায় ভার্জিনিয়ার আর্লিংটন নির্বাচন কেন্দ্রে ৫৬ বছর বয়সী টম কিকেনি ভোট দিতে এসে তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আপনি এটাই অনুভব করতে পারছেন যে আমরা এই প্রক্রিয়ার অংশ।’ তার স্ত্রী ৫৫ বছর বয়সী মিশেল জানান, আগাম ভোট দিয়ে তার বন্ধু ও প্রতিবেশীর সামনে উদাহরণ তৈরি করে তিনি খুব সুখী অনুভব করছেন।

ভোট প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের রয়েছে নিজস্ব নিয়মকানুন। এগুলোর মধ্যে রয়েছে ডাক যোগে ও সশরীরে আগাম ভোট প্রদান। এছাড়া নির্বাচনের দিন ভোটপ্রদান অথবা ওই তিনটি প্রক্রিয়ার সংমিশ্রণ। যার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন প্রার্থীরা।

T.A.S / T.A.S

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের