সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিবকে বহিস্কার
কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করার অভিযোগে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানান হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা অমান্য করে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর জেলাধীন সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ বিশাল মোটরসাইকেল বহর নিয়ে শোভাযাত্রা করার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, দলের নির্দেশনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । ভবিষতে যদি কোনো নেতা হাই কমান্ডের নির্দেশ অমান্য করে এমন কার্যক্রম চালায়, তাদের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে গত বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মোটরসাইকেল শোডাউন নিয়ে উপজেলার বিয়াশ বাজারে জনসভা করেন বিএনপির নেতা দাউদার মাহমুদ।
T.A.S / T.A.S
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান