ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সোনারগাঁয়ে বিএনপির নাম ভাঙিয়ে যারা অপকর্ম করছে তাদের ধরে আইনের কাছে সোপর্দ করুন


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ২১-৯-২০২৪ রাত ১০:১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও বটতলা বাজার এলাকায় মিলাদ ও আলোচনা সভার আয়োজন করেন পিরোজপুর ইউনিয়নের ১, ২, ও ৩নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে ও পিরোজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরনবী মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রেজাউল করিম।

তিনি বলেছেন, আওয়ামী লীগের মতো বিএনপিও যদি জুলুম-অত্যাচার করে তাহলে জনগণ কোথায় যাবে? বিএনপির নাম ভাঙিয়ে সোনারগাঁয়ে অনেকে অত্যাচার, জুলুম ও লুটতরাজ করছে। আমি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি তাদের ধরে আইনের কাছে সোপর্দ করুন। পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও বটতলা এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সোনারগাঁয়ে আমি এক সময় সংসদ সদস্য ছিলাম। সোনারগাঁয়ের ব্যাপক উন্নয়ন করেছি, রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে যুক্ত ছিলাম। কখনো কারো ওপর অত্যাচার ও জুলুম করিনি, মামলা দেইনি। কিন্তু বিগত ১৫ বছর একের পর এক মামলা ও জুলুম-নির্যাতন করা হয়েছে বিএনপি নেতাকর্মীদের ওপর।

তিনি বলেন, অনেকে এমপি হতে চান। এমপি হতে হলে সংসদ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, কথা বলার যোগ্যতা থাকতে হবে। তাই যারা সংসদে যেতে চান তাদের অবশ্যই উপযুক্ত হতে হবে। সোনারগাঁয়ের সরকারি কলেজের অধ্যক্ষকে জোর করে পদত্যাগে বাধ্য করেছেন, এগুলো অনেক পত্র-পত্রিকায় এসেছে। এভাবে কাউকে পদত্যাগ করানো ঠিক নয়। তিনি বলেন, শিগগিরই সোনারগাঁয়ে জনসভার আয়োজন করব। আশা করি ওই জনসভায় হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হবেন। আমি জনগণের ভালোবাসা নিয়ে আছি, ভালোবাসা নিয়ে থাকতে চাই।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মজিবুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, বিএনপি নেতা কাজী এনামুল হক রবিন, ফারুক আহমেদ তপন, নূরে ইয়াসিন নোবেল।

 এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক সিরাজুল হক ভূঁইয়া, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মালেক মাস্টার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক মো. আব্দুর রশিদ, জেলা যুবদল নেতা হাজী রাজু আহম্মেদ রমজান, পিরোজপুর ইউনিয়ন বিএনপি নেতা ওয়াজ করোনী ফরাজি, বিএনপি নেতা মোরশেদ আলম, উপজেলা যুবদলের সাবেক সদস্য শাহিন মিয়া, যুবদল নেতা আবুল কাশেম, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি নেতা কবির হোসেন ভূঁইয়া বাবুল, শাহাদাৎ মেম্বার, শামছুল আলম, অ্যাডভোকেট একেএম ফজলুল হকসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীবৃন্দ।

এমএসএম / জামান

তিস্তার গ্রাসে বসতভিটা ,দিশেহারা নদীপাড়ের মানুষ

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা: ৯ বাংলাদেশি আটক

ঢাকায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিরালা কোঅপারেটিভ হাউজিং সোসাইটির স্বঘোষিত সভাপতির বিরুদ্ধে কোর্টের আদেশ অমান্য করার অভিযোগ

ভূরুঙ্গামারীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘায় এমপি আবু সাইদ চাঁদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান

কুড়িগ্রামে দুনীতিবিরোধী রচনা,বিতক,চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাদারীপুর থেকে মাদক সন্ত্রাস নির্মূল করা হবে: এমপি জাহান্দার

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা 

বাগেরহাটে কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা খসরু আর নেই

কোনাখালীতে মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন

পটুয়াখালীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বাতিল কমিটি পুনর্বহালের চেষ্টা ঘিরে লোহাগড়ার হাজরাখালীতে উত্তেজনা