ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ধর্ম পরিবর্তন করে মুসলিম যুবককে বিয়ে করলেন কলেজছাত্রী


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২২-৯-২০২৪ দুপুর ১১:৫৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভালোবাসার টানে তিথী রানী (১৮) নামে এক কলেজছাত্রী হিন্দু ধর্ম ত্যাগ করে জাহিদুল আকন্দ (২৮) নামে এক মুসলিম যুবকে বিয়ে করেছেন। ওই ছাত্রী উপজেলার চান্দাইকোনা এলাকার নিপেন চন্দ্র অধিকারীর মেয়ে এবং হাজী ওহায়েদ মরিয়ম অনার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বর্তমান নাম মোছা. আসমিরা খাতুন। কলেজছাত্রীর স্বামী চান্দাইকোনা ইউনিয়নের কোদলা গ্রামের কামাল পাশা ও সেলিনা খাতুন দম্পতির ছেলে।

জানা দেছে, গত ১৩ সেপ্টেম্বর একজন মাওলানার মাধ্যমে পবিত্র কালিমা শরিফ পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। পরে ইসলামে দীক্ষিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে সিরাজগঞ্জ জজকোর্টের একজন আইনজীবীর মাধ্যমে এফিডেভিটের মাধ্যমে গত ১৫ সেপ্টেম্বর নিজেই ঘোষণা দেন সদ্য মুসলিম হওয়া কলেজছাত্রী মোছা. আসমিরা খাতুন। মুসলিম হওয়ার আনুষ্ঠানিক ঘোষণার পর গত ১৭ সেপ্টেম্বর সিরাজগঞ্জ জজকোর্টের আরেক আইনজীবীর মাধ্যমে এফিডেভিটের মাধ্যমে বিয়েও সম্পন্ন করেন ওই কলেজশিক্ষার্থী।

সদ্য মুসলিম হওয়া আসমিরা খাতুনের স্বামী জাহিদুল আকন্দ বলেন, আসমিরা খাতুনের সাথে পরিচয় হওয়ার পর থেকেই অনেকবার আমাদের ইসলামের বিষয়ে জানতে চায় সে। এভাবেই আস্তে আস্তে আমাদের দুজনের মাঝে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সে ইসলামকে ভালোবেসেই মূলত হিন্দু ধর্ম ত্যাগ করছে। দোয়া করবেন আমরা দুজন যেন সারাজীবন একসাথে থাকতে পারি ও ইসলামিক বিধান মানতে পারি।

আসমিরা খাতুন এফিডেভিটে উল্লেখ করেন, ছোটবেলা থেকেই মুসলমান ছেলে-মেয়েদের সঙ্গে ইসলামী কথাবার্তার মাধ্যমে ও ইসলামিক বই- পুত্তক পড়াশোনার মাধ্যমে এবং বিভিন্ন ইসলামিক ওয়াজ-নসিহত শোনার মাধ্যমে ধীরে ধীরে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুস্থ ও স্বজ্ঞানে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

এমএসএম / জামান

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ

কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার

পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন

রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার

কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়

এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩

মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ

আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা

দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

লাকসামে নওয়াব ফয়েজুন্নেচ্ছা চৌধুরানী ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত