চিতলমারী প্রেসক্লাব সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
সাংবাদিকরা জাতির বিবেক আর সংবাদপত্র জাতির চোখের দর্পন এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম হলেও আমরা কি গণমাধ্যমের মুক্ত স্বাধীনতা ভোগ করতে পেরেছি? অবশ্যই না। আগামীতে কী হবে জানি না। তবুও দেশ ও জাতির জন্য কাজ করতে হবে। তার মধ্যদিয়ে অধিকার আদায় করে নিতে হবে। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাগেরহাটের চিতলমারী প্রেসক্লাবের নির্বাচিত নতুন কমিটির পরিচিতি সভায় ক্লাব ভবনে এসব কথা বলেন চিতলমারী প্রেসক্লাব সভাপতি মো. একরামুল হক মুন্সী।
প্রেসক্লাবের সহ-সভাপতি এসএস শহিদুল হক টিপুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- ক্লাবের সহ-সভাপতি মো. আজাদ খান, সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, যুগ্ম-সম্পাদক মো. তানজির মুন্সী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাগর মণ্ডল, ক্রীড়া সম্পাদক প্রিন্স হালদার, সাহিত্য বিষয়ক সম্পাদক জুড়ান চন্দ্র মণ্ডল, নির্বাহী সদস্য মো. মিরাজুল ইসলাম, নির্বাহী সদস্য মো. জিসান মুন্সী, সদস্য মো. শাজাহান (শোভা)-সহ অনেকে।
এ সময় সাংবাদিকরা ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা বক্তব্য রাখেন। প্রেসক্লাবের সিনিয়ির-সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে না পারায় ভার্চুয়ালি যোগ দেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার