আর্জেন্টিনায় শক্তিশালী ভূমিকম্প
আর্জেন্টিনায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২১ সেপ্টেম্বর) দেশটির সান লুইস অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। এর মাত্রা ছিল ৬। রোববার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় শনিবার দেশটির সান লুইস অঞ্চলে এই ভূমিকম্প হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার আর্জেন্টিনার সান লুইস অঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের নীচে ১২৯ কিলোমিটার গভীরে ছিল বলেও সংস্থাটি জানিয়েছে।
এর আগে গত বছরের জানুয়ারিতে আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় কার্ডোবা শহরে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় ভোররাত ৩টা ৩৯ মিনিটের দিকে আঘাত হানা শক্তিশালী এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠ থেকে ৫৮৬ কিলোমিটার গভীরে।এদিকে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া বড় কোনো ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি।
T.A.S / T.A.S
ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল
সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা
‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা
কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা
কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড
রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন