ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ইরানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩০


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২-৯-২০২৪ দুপুর ১:৪৮

ইরানের পূর্বাঞ্চলে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম মারাত্মক খনি বিস্ফোরণ। এতে অন্তত ২৪ জন খনি শ্রমিক ভেতরে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এ ছাড়া নিহতের সংখ্যা বাড়তে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এতে আরও জানানো হয়, ইরানের পূর্বাঞ্চলে অবস্থিত একটি খনিতে ঘটা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছে। অনেক শ্রমিক আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে বলেও জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ।

ইরনা নিউজ এজেন্সি রবিবার জানিয়েছে, রাজধানী তেহরানের প্রায় ৫৪০ কিলোমিটার (৩৩৫ মাইল) দক্ষিণ-পূর্বে তাবাসের একটি কয়লা খনিতে মিথেন গ্যাস লিক হওয়ার কারণে বিস্ফোরণটি ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে কমপক্ষে ৬৯ জন গ্যাস লিক হওয়ার সময় খনির একটি টানেলে কাজ করছিলেন।

রাষ্ট্রীয় টিভিটি পরে আরও জানায়, ২৪ জনকে ভেতরে আটকে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে, বেঁচে ফেরা অন্য ২৮ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ইরানের নতুন রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আটকে পড়াদের উদ্ধার এবং তাদের পরিবারকে সহায়তা করার জন্য সমস্ত প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

ইরানের খনি শিল্পে এটাই প্রথম বিপর্যয় নয়। ২০১৭ সালে, একটি কয়লা খনি বিস্ফোরণে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছিল। ২০১৩ সালে দুটি পৃথক খনির দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন শ্রমিক নিহত হয়েছিল। ২০০৯ সালে কয়েকটি ঘটনায় কমপক্ষে ২০ জন শ্রমিক নিহত হয়েছিল।

এমএসএম / এমএসএম

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক

হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত

আবারও ভারতীয় গম কিনছে বাংলাদেশ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি

ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত