সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের মুক্তির দাবিতে ফের রাজপথে শিক্ষার্থীরা
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মুক্তির দাবিতে আবারও রাজপথে নেমে মিছিল করেছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা।
রোববার(২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ পয়েন্টে এই মিছিলে অংশ নেয় শান্তিগঞ্জ আবদুল মজিদ কলেজ, টেক্সটাইল ইন্সটিটিউট, ডুংরিয়া স্কুল অ্যান্ড কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী।এরআগে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে শান্তিগঞ্জের হিজলবাড়ি থেকে এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন শুক্রবার সকালে তাকে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
সেদিনও এম এ মান্নানের মুক্তির দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত সড়কের শান্তিগঞ্জ পয়েন্ট অবরোধ করে বিক্ষোভ করেছিলেন তারা।
একই দাবিতে রোববারও আশপাশের স্কুলের হাজারো শিক্ষার্থী শান্তিগঞ্জ পয়েন্টে জড়ো হয়। পরে তারা সেখান থেকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলে শিক্ষার্থীরা এম এ মান্নানকে ‘সজ্জন নেতা’ দাবি করে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলে। প্রায় আধা ঘণ্টাব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদে তারা ‘ছাত্রদের মান্নান ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘উন্নয়নের মান্নান ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘জেলের তালা ভাঙবো, মান্নান ভাইকে আনব’ বলে স্লোগান দেন।
উল্লেখ্য, ৪ অগাস্টে ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার সময় গুলিবিদ্ধ হন জেলার দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলী। এ ঘটনায় তার ভাই হাফিজ আহমদ ২ সেপ্টেম্বর এমএ মান্নানসহ ৯৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
T.A.S / T.A.S
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত