ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ইরাক থেকে ইসরাইলে ড্রোন হামলা চালাল ইরানপন্থি যোদ্ধারা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২-৯-২০২৪ দুপুর ২:৩৮

সাম্প্রতিক সময়ে ইসরাইলকে লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলার দাবি করেছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স। এবার লেবাননে উত্তেজনার মধ্যে ইরাক থেকে ইসরাইলে ড্রোন হামলা চালিয়েছে ইরানপন্থি সশস্ত্রযোদ্ধা। রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইম অব ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর ইরাকি জোট ইসরাইলে ড্রোন হামলার দাবি করেছে। এর আগে, ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, তারা রাতজুড়ে ইরাক থেকে আসা একাধিক সন্দেহজনক হামলা আটকে দিয়েছে। এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলি দাবি করেছে ইসরইল।

এক টেলিগ্রাম বার্তায় ইরান-সমর্থিত এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গাজায় আমাদের জনগণের সমর্থনে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের যোদ্ধারা রোববার সকালে ইসরাইলের কৌশলগত অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে’।

গত শীতে, ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ইরাক ও সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের বিরুদ্ধে ১৭৫টিরও বেশি রকেট এবং ড্রোন হামলার দাবি করেছে। মার্কিন বাহিনী উভয় দেশে এই গোষ্ঠীর বিরুদ্ধে একাধিক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।  অবশ্য গত কয়েক মাসে মার্কিন সেনাদের ওপর হামলা অনেকাংশে কমে গেছে।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইরান সমর্থিত এবং হামাসের মিত্র হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের উত্তেজনা বাড়ছে। এছাড়া ইয়েমেন ইরাক থেকেও বিভিন্ন সংগঠন ইসরাইলের লক্ষ্যে হামলা এবং পাল্টা আক্রমণের ঘটনা ঘটছে।

T.A.S / T.A.S

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের