ঝিনাইদহে সংখ্যালঘু পরিবারের জমি দখল করে খেলার মাঠ বানানোর অভিযোগ
ঝিনাইদহের মহেশপুরে সংখ্যালঘু পরিবারের ফসলি জমি দখল করে ফুটবল খেলার মাঠ বানানোর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। জমিতে থাকা কাঁচা ধান লুটের পাশাপাশি নষ্ট করা হয়েছে রোপা আমনক্ষেত। জমিতে গেলে দেয়া হচ্ছে হত্যার হুমকিও। জীবনের নিরাপত্তাসহ আয়ের একমাত্র সম্বল ফসলি জমি ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানা গেছে, ঝিনাইদহের সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের পৌরসভার গোপালপুর গ্রামের হামিদপুর মৌজার ২৮৬১ আরএস খতিয়ানের ৪০৩৯ ও ৪০৪০ দাগের মোট ২০৭ শতক জমি দিয়ে সংসার চালায় ওই গ্রামের ভরত দাসের পরিবার। পৈতৃক সূত্রে পাওয়া এই জমির ফসল দিয়েই চলত তাদের সংসার। কিন্তু ওই জমি এখন ফুটবল খেলার মাঠ। পাকা ধান লুট করার পাশাপাশি কিছুদিন আগে রোপণ করা ফসল পুড়িয়ে দেয়া হয়েছে। আবাদ করা মাসকলাই চষে দেয়া হয়েছে ট্রাক্টর দিয়ে।
ভুক্তভোগীদের অভিযোগ, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মহেশপুর পৌরসভার কাউন্সিলর বাবুল হোসেন তার সাঙ্গোপাঙ্গদের দিয়ে জমি দখল করে নেয়। জমিতে থাকা ফসল লুট করার পাশাপাশি নষ্ট করা হয়েছে রোপা আমনের ক্ষেতও। এমনকি গ্রামের কৃষকের কাছে বিক্রি করা জমিও তারা দখল করে নিয়েছে। জমিতে গেলে দেয়া হচ্ছে হত্যার হুমকি। জীবনের নিরাপত্তাসহ জমি বুঝে পেতে সংবাদ সম্মেলনসহ মানববন্ধনও করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী শম্ভু দাস বলেন, আমাদের বাপ দাদার জমি আমরা চাষ করে খায়। আমরা সংখ্যালঘু পরিবারের লোক, আমরা বাধা দিয়েছি কিন্তু আমাদের বাধা মানছে না। জোর করে বাঁশ পুঁতে খেলার মাঠ করেছে। তবে এখানে আগে কোনো খেলার মাঠ ছিল না।
ভরত দাসের ছেলের বৌ রেখা দাস বলেন, জবরদখল করে আমাদের জমির ধান পুড়িয়ে দিয়েছে। আমরা ধান চাষ করে ছেলেপেলে নিয়ে চলতাম। এখন ধান চাষ করতে না পারলে আমরা কিভাবে চলব আর কিভাবে আমাদের ছেলেপেলে নিয়ে বাঁচব, এটা ভাবতে পারছি না। জমি দখলকারী স্থানীয় প্রভাবশালীদের বিচারের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।
ভরত দাসের ছেলে পরিমল দাস বলেন, আমরা সংখ্যালঘু। দখলকারীরা সবাই এসে জমিজমা চষে গাছ-গাছালি কেটে সবকিছু দখল করে নেয়। আমাদের এখানে কোনো পাত্তাই নেই।
মহেশপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কাদের বলেন, এখানে কোনোদিন খেলার মাঠ ছিল না। ভরত ও শম্ভু দাসের পৈতৃক সম্পত্তি, শত বছর ধরে ভোগ করে আসছে। ফসলহানিসহ জমি দখলের প্রতিবাদ জানান তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী বলেন, বিরোধীরা হুমকি দিয়ে জমি দখল করেছে। জমি বর্তমানে যাদের দখলে ছিল, তাদেরই আছে। তাদের নামে বর্তমান রেকর্ড, ৬২ সালের রেকর্ড এমনকি ২৬ সালের রেকর্ডও আছে। তাই জমির সকল কাগজপত্র রেকর্ড যখন তাদের, জমিও তাদের। এটা আইনেও আছে জমির কাগজপত্র যাদের, জমিও তাদের। আর আমি এখানে কখনো কাউকে খেলা করতে দেখিনি। খেলার মাঠও দেখিনি। যারা দখল করেছে, অবৈধভাবে দখল করেছে।
এ ব্যাপারে অভিযুক্ত মহেশপুর পৌরসভার কাউন্সিলর বাবুল হোসেন বলেন, সংখ্যালঘু পরিবারের ফসলি জমি আমি দখল করেছি, কে বলেছে? সেটা আপনারা প্রমাণ করেন। তবে এ ব্যাপারে আমি কিছুই জানি না। এমনকি আমি দখলকৃত জমি সম্পর্কে কিছুই বলতে পারব না। তবে দখলের কথা অস্বীকার করলেও ওয়ার্ড কাউন্সিলর বাবুল হোসেন ও তার সহযোগীরা জমিতে গিয়ে খেলার মাঠ দাবি করে পাল্টা মানববন্ধন করেন।
মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন বলেন, জমিটি ভিপি সম্পত্তি তালিকার অন্তর্ভুক্ত। তবে বর্তমানে ভরত ও তার ভাই সম্ভু দাসের নামে রেকর্ড থাকায় তারা ভোগদখল করতে পারবেন।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহব্বুর রহমান বলেন, এ ঘটনায় মহেশপুর থানায় চারজনকে আসামি করে মামলা হয়েছে। মহেশপুর পৌরসভার ওয়ার্ড যুবদলের সভাপতি তবিবর রহমান এবং ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবুল হোসেনসহ চারজনের নামে মামলা করেছেন ভুক্তভোগী ভতর দাস। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
T.A.S / জামান
মোহনগঞ্জে স্কুলে শিশুদের খবারে অনিয়ম, ঠিকাদারের দায়িত্বে সরকারি চাকরিজীবী
খুলনায় নবনির্মিত কর ভবনের উদ্বোধন
কাজী মইনুল ইসলাম মনুর আয়োজনে ৪৮ নং ওয়ার্ড আন্তঃ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
রাণীনগরে শিশুকে যৌন হয়রানির অভিযোগ;ক্ষুব্ধ স্থানীয়রা
দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত: নালিতাবাড়ীতে লাইনে দাঁড়িয়ে তেল নিলেন ট্যাগ অফিসার
আসছে নানা আয়োজনে মারমা সাংগ্রাইং জল উৎসব
ভিড়-চাপ সামলে ২৪ ঘণ্টা সেবা দিচ্ছে নিগি পাম্প
বাঁশখালীতে মা হত্যা মামলার পলাতাক ২ আসামী পুত্র ও পুত্রবধু গ্রেফতার
দাউদকান্দিতে জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় সাংবাদিক শরিফুল
গোদাগাড়ীতে পাম্পে তেল নিতে এসে ৭ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
অটিজম ও মানবতা– প্রতিটি জীবনেরই মূল্য আছে’—(ইউএনও)রুমানা আফরোজ
মহাদেবপুরে রাস্তা নিতে প্রতিপক্ষের বাড়ি ভাঙচুর